কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বাজেটে বৈষম্যের শিকার বরিশালবাসী: আলাল  

বাজেটে বৈষম্যের শিকার বরিশালবাসী। ছবি : কালবেলা
বাজেটে বৈষম্যের শিকার বরিশালবাসী। ছবি : কালবেলা

প্রস্তাবিত বাজেটে দক্ষিণাঞ্চল বা বরিশাল বিভাগকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেন, একনেকে অনুমোদিত হওয়া সত্ত্বেও ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীত করার জন্য নতুন বাজেটে কোনো বরাদ্দ রাখা হয়নি। অথচ দেশের গুরুত্বপূর্ণ এই দুই লেনের মহাসড়কে প্রতিদিনই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন মানুষ।

শনিবার (২৭ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সংহতি প্রকাশ করে তিনি এ মন্তব্য করেন। দক্ষিণবাংলা ফোরাম ও বরিশাল জেলা সমিতিসহ প্রায় ১০টি সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দক্ষিণবাংলা ফোরামের মুখপাত্র সাংবাদিক বদরুল আলম নাবিল বলেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চট্টগ্রামের ৪০টি গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য মোট ১১ হাজার ৬২৮ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। কিন্তু বরিশাল বিভাগের জন্য বাজেটে কোনো বিশেষ বরাদ্দের প্রস্তাব নেই।

বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান ক্রমবর্ধমান বৈদেশিক বাণিজ্যের চাপ সামলাতে বিকল্প বন্দর হিসেবে পায়রা বন্দর সচল করার পরামর্শ দেন। তিনি বলেন, নতুন এই বন্দরটির ড্রেজিং ও রক্ষণাবেক্ষণের জন্য ৫ হাজার কোটি টাকা ব্যয় করলে বছরে ৫০ হাজার কোটি টাকা সরকারের আয় হবে—এমন তথ্য দিয়েছেন খোদ পায়রা বন্দরের চেয়ারম্যান।

প্রায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, নদীভাঙন রোধে দক্ষিণাঞ্চলের সব জেলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, ভোলার অব্যবহৃত গ্যাস দিয়ে ভোলা-বরিশাল-পটুয়াখালী অঞ্চলে শিল্পকারখানা গড়ে তোলা, শেরেবাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা, কুয়াকাটায় বিমানবন্দর ও উন্নয়ন কর্তৃপক্ষ গঠন এবং ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন নির্মাণের মতো গুরুত্বপূর্ণ জনদাবিগুলো বাজেটে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

প্রস্তাবিত বাজেটে সংশোধনী এনে এসব প্রকল্পে বিশেষ বরাদ্দ দেওয়ার মাধ্যমে পিছিয়ে থাকা দক্ষিণবাংলার সামগ্রিক উন্নয়নে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন ৬টি জেলা থেকে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দক্ষিণবাংলা ফোরাম ছাড়াও বরিশাল বিভাগ সমিতি, বরিশাল জেলা সমিতি, পটুয়াখালী জেলা সমিতি, বরগুনা জেলা সমিতি, বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, পটুয়াখালী জেলা সাংবাদিক ফোরামসহ দক্ষিণবাংলার বিভিন্ন জেলা ও উপজেলা সমিতি, সাংবাদিক এবং শিক্ষার্থী সংগঠনের প্রতিনিধিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ডিএসসিসি প্রশাসক

১২০ টাকায় পুলিশের চাকরি / ‘বাবাকে দিতে পারলাম না চাকরি পাওয়ার খবর’

নারী পীরের আস্তানায় গান-বাজনা, মুরিদদের হামলায় আহত ১০

চমেক হাসপাতালে রোগীদের জীবন রক্ষায় এগিয়ে এলো কেএসআরএম

কলম্বিয়া ম্যাচে রোনালদোর পায়ে গোল্ডেন বুট! কে উপহার দিল, কত দাম

একযোগে যুবদলের ১০ ইউনিয়ন ও ৯০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

ভারতে প্রবেশ করতে মানতে হবে নতুন যে নির্দেশনা 

ইউপি সদস্যের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

না.গঞ্জে নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ১৩০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১২

বিএএফ শাহীন কলেজের ছাত্র সাজিদ হত্যা মামলার আসামি ইশতিয়াক গ্রেপ্তার

১০

ফ্রান্সের বিপক্ষে কেন নরওয়ের শীর্ষ ১০ ফুটবলার খেলেননি

১১

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত ও পাকিস্তান

১২

দেশের প্রথিতযশা চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক রবিউল হোসেন মারা গেছেন

১৩

চট্টগ্রামে শটগান ও ৫ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ২

১৪

ডুরার নতুন সভাপতি শাহজাহান, সম্পাদক জহিরুল

১৫

‘তুরাগ নদীতে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসছে খবরটি ভিত্তিহীন’

১৬

তিন দেশের ভ্রমণকারীদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা 

১৭

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

১৮

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইফাস্ট’ শুরু

১৯

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের

২০
X