কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের

ছাত্র জমিয়ত বাংলাদেশ
ছাত্র জমিয়তের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ৩য় সাধারণ সভায় উপস্থিত দায়িত্বশীল নেতারা | ছবি : কালবেলা

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তা জাতীয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ) রাজধানীর পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ৩য় সাধারণ সভায় এই দাবি উত্থাপন করা হয়।

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকিরের সঞ্চালনায় দুপুর ২টা ৩০ মিনিটে এ সভা শুরু হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, নতুন প্রজন্ম যেন শাপলা চত্বরের ঘটনার সঠিক ইতিহাস জানতে পারে, সেজন্য ৫ মে’র প্রকৃত চিত্র পাঠ্যবইয়ে তুলে ধরা জরুরি।

সভায় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ‘আল-হাইআতুল উলয়া’র সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সংশ্লিষ্ট মহলে জোরালো ভূমিকা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া সারাদেশে ছাত্র জমিয়তের কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। বিশেষ করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে নতুন ইউনিট গঠনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় আরও উপস্থিত ছিলেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি মুহাম্মদ নুর হোসাইন, সহসভাপতি কাউসার আহমাদ (ঢাকা), সহসভাপতি কাওছার আহমদ (সিলেট), সহসভাপতি আব্দুর রহমান সাব্বিত, যুগ্ম সাধারণ সম্পাদক মুইনুল ইসলাম, সহসাধারণ মারুফ বিল্লাহ, সহসাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সহসাধারণ সম্পাদক আবু সুফিয়ান মানসুর, সহসাধারণ সম্পাদক বায়জিদ আহমাদ সিরাজ, সাংগঠনিক সম্পাদক ইনআমুল হাসান নাইম, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (ঢাকা বিভাগ), সহসাংগঠনিক সম্পাদক ফোরকান আলী (চট্টগ্রাম বিভাগ), সহসাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ (সিলেট বিভাগ), সহসাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক (খুলনা বিভাগ)।

এ ছাড়াও কেন্দ্রীয় অর্থ সম্পাদক হোসাইন আহমাদ, প্রচার সম্পাদক আহমাদ আল গাজি, দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন, প্রশিক্ষণ সম্পাদক কাজী শামসুল আরেফীন, সমাজসেবা সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ, ভার্সিটি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত গতিতে বাড়াচ্ছেন কিম জং উন

স্বর্ণের দামে বড় পতন

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

১০

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

১১

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১২

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

১৩

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১৪

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

১৫

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

১৬

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

১৭

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

১৮

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১৯

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

২০
X