কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৭:০১ পিএম
আপডেট : ১২ জুন ২০২৬, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিকে সংগীত-নৃত্যকে ‘বাধ্যতামূলক করার উদ্যোগ’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সম্পাদকমণ্ডলীর বৈঠকে ছাত্র জমিয়তের নেতারা | ছবি: কালবেলা
সম্পাদকমণ্ডলীর বৈঠকে ছাত্র জমিয়তের নেতারা | ছবি: কালবেলা

প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্য ও নাট্যকলাকে ‘বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ’ বাতিলের দাবি জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

সংগঠনটির নেতারা বলেছেন, দেশের বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু প্রাথমিক স্তরের কোমলমতি শিশুদের জন্য সংগীত, নৃত্য ও নাট্যকলাকে ব্যাপকভাবে সম্প্রসারণ এবং এ খাতে বিপুলসংখ্যক শিক্ষক নিয়োগের পরিকল্পনা ধর্মীয় অনুভূতি ও পারিবারিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

শুক্রবার (১২ জুন) রাজধানীর পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরিষদের সম্পাদকমণ্ডলীর বৈঠকে এ দাবি উত্থাপন করা হয়।

বৈঠকে নেতারা বলেন, শিক্ষা একটি জাতির মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক চরিত্র গঠনের প্রধান মাধ্যম। তাই শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে দেশের জনগণের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের সম্পাদকমণ্ডলীর গুরুত্বপূর্ণ এ বৈঠক শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাদ বিন জাকির। বৈঠক পরিচালনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইনামুল হাসান নাইম।

বৈঠকে উপস্থিত সম্পাদকবৃন্দ তাদের পূর্বনির্ধারিত বিভাগীয় কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। আলোচনা শেষে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও ত্বরান্বিত করতে সাংগঠনিক, প্রচার, সমাজসেবা ও ভার্সিটি বিষয়ক বিভাগের কার্যক্রম জোরদারের লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ ছাড়া সংগঠনের কার্যক্রমকে আরও ফলপ্রসূ, গতিশীল ও জনসম্পৃক্ত করার বিভিন্ন বিষয়েও বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক হোসাইন বিন আব্দুল কুব্দুস, প্রচার সম্পাদক আহমাদ আল গাজি, দফতর সম্পাদক জুবায়ের হোসেন, প্রশিক্ষণ সম্পাদক শামছুল আরেফিন, পাঠাগার সম্পাদক আমিন হুসাইনসহ কেন্দ্রীয় পরিষদের অন্যান্য সম্পাদকবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি মহিলা জামায়াতের

ফেসবুক-ম্যাসেঞ্জারের সার্ভার ডাউন 

অফিস শেষে কাজ করতে বলা হলে কীভাবে না বলবেন? সহজ উপায় জানুন

ফাইনালে উঠবে ব্রাজিল-আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন হবে কে জানালেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

‘ইসলামী ব্যাংকের আমানতকারীরা যে কোনো সময় টাকা তুলতে পারবেন’

বাংলাদেশি বিলিয়নিয়ার কেন নিজ দেশের বদলে ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন

সংকটকালে অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক : বিকেএমইএ

সিডিএ চেয়ারম্যান হলেন সন্দ্বীপের কৃতি সন্তান বেলায়েত হোসেন

বাপেক্সকে গ্যাস অনুসন্ধানে সক্রিয় করা হচ্ছে: জ্বালানিমন্ত্রী

মাথায় ইট মেরে মোটরসাইকেল আরোহীকে হত্যাচেষ্টায় তিন আসামি কারাগারে 

১০

প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের চুরি হওয়া তারের ক্রেতা মাহাবুব কারাগারে

১১

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী

১২

প্রতিশ্রুতি নয়, বিএনপি বাস্তব উন্নয়নে বিশ্বাসী: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৩

ইসলামী ব্যাংককে আবার এস আলমকে দেওয়ার চেষ্টা হচ্ছে : নাহিদ ইসলাম

১৪

প্রাথমিকে সংগীত-নৃত্যকে ‘বাধ্যতামূলক করার উদ্যোগ’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

১৫

খুলনায় হাসপাতালে আগুন : বেজমেন্টে ছিল বিপুল সিলিন্ডার ও ডিজেল

১৬

আমি ক্ষমতায় থাকতে ইরান পারমাণবিক অস্ত্র পাবে না : নেতানিয়াহু 

১৭

শিল্পকলায় আজ থেকে ‘নতুন নাটকের উৎসব’

১৮

বন্ধুকে টাকা ধার দেওয়ার আগে যে ৫টি বিষয় ভাবা জরুরি

১৯

প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ

২০
X