কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

‘অভ্যুত্থান-পরবর্তী সময়ে শ্রমিকদের ভাগ্যের আরও অবনতি ঘটেছে’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের পর অনেক মানুষের ভাগ্য পরিবর্তন হলেও শ্রমিকদের ভাগ্যের অবনতি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।

শুক্রবার (১ মে) রাজধানীর শাহবাগে জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আমাদের রিকশাচালক ভাইয়েরা তাদের রিকশাকে অ্যাম্বুলেন্স বানিয়ে আহত সহযোদ্ধাদের হাসপাতালে নিয়ে গেছেন। ট্রাকচালক ভাইয়েরা তাদের ট্রাক দিয়ে রাস্তা আটকে পুলিশের গতিরোধ করেছেন। জুলাইয়ে শহীদদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছেন আমাদের শ্রমিক ভাইয়েরা। সেই শহীদ শ্রমিকদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার শ্রমিকদের দাবি নিয়ে কিংবা তাদের ভাগ্যের পরিবর্তনে কোনো কার্যকর পরিকল্পনা গ্রহণ করেনি।

তিনি আরও বলেন, পণ্য ক্রয়ের সময় আমরা এর মান দেখি, কিন্তু সেই পণ্যের কারিগরের মান দেখছি না। সরকারকে বলতে চাই, শ্রমিকদের ভাগ্য উন্নয়নে মালিকপক্ষের সঙ্গে নয়, বরং শ্রমিকদের সঙ্গেই আলোচনা করে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক স্বার্থে শ্রমিকদের ব্যবহার না করে কথা ও কাজে শ্রমিকদের ভাগ্য উন্নয়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সেই পথেই গবেষক আজম খান

ঝিনাইদহে কাঁঠালে বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

শাহজালালে চাঞ্চল্য / দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুইবার মেটাল বেলজিয়াম

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি মাসুদ

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

১০

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

১১

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

১২

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৩

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

১৪

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

১৭

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক এমডি আজম খান

১৮

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

১৯

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

২০
X