কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৫:৪১ পিএম
আপডেট : ০১ মে ২০২৬, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

নয়াপল্টনে শ্রমিক সমাবেশ মঞ্চে তারেক রহমান, নেতাকর্মীদের ঢল

শ্রমিক সমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
শ্রমিক সমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। সমাবেশস্থলে তার আগমনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের ঢল নেমেছে।

শুক্রবার (১ মে) বিকাল ৪টা ২০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশস্থলে উপস্থিত হন তারেক রহমান। এর আগে মঞ্চে উপস্থিত হন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ আয়োজন শুরু হয়। পবিত্র কুরআন তিলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে শুরু হয় শ্রমিক সমাবেশ। এর আগে মনোজ্ঞ এক সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নেতাকর্মীদের একত্রিত করা হয়।

সমাবেশ উপলক্ষে দুপুর ১টা থেকেই রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। পুরুষের পাশাপাশি শ্রমিক দলের এ আয়োজনে যোগ দিয়েছেন কর্মজীবী নারীরাও।

এ সময় লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল হাতে নেতাকর্মীদের দেখা যায়। লাল টুপি মাথায় হাজারও নেতাকর্মীরা করতালি আর স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন এবং সমাবেশের সার্বিক নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি, ডিবি সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। রাখা হয়েছে জরুরি অগ্নিনির্বাপক ব্যবস্থাও।

এর আগে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। শ্রমিক দল নেতা আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মূল কর্মসূচির সূচনা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১০

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১১

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১২

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

১৩

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

১৪

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

১৫

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

১৭

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৮

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১৯

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

২০
X