কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৫:২৩ পিএম
আপডেট : ০১ মে ২০২৬, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
এনসিপিকে নিয়ে রাশেদ খান

হ্যাঁ, এটাই জামায়াত! পুরোপুরি খেলে দিল

মো. রাশেদ খান । ছবি : সংগৃহীত
মো. রাশেদ খান । ছবি : সংগৃহীত

সাবেক গণঅধিকার পরিষদের নেতা ও বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত মো. রাশেদ খান বলেছেন, ‘জাতীয় নির্বাচনের সময় এনসিপির আসিফ মাহমুদকে ঢাকা-১০ আসন ছাড়েনি জামায়াতে ইসলামী। বরং নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকাকালীন আসিফের অভিযোগগুলো সামনে আনে জামায়াত। দলটি তাদের শরিক দল এনসিপিকে লোকদেখানো গুরুত্ব দিলেও, আসিফের বিতর্কের দায় নিতে চায় না।’

বিএনপির এ নেতা বলেন, ‘এবার দেখা যাক, এনসিপি কতোটুকু আসিফ মাহমুদের পাশে দাঁড়ায়। খেলা যে চলছে কোন লেভেলে... তুমি আমাকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হিসেবে অধ্যাদেশ পাশ করাতে ভোট দিবা, আর আমি কেন খেলবো না! হ্যাঁ, এটাই জামায়াত! পুরোপুরি খেলে দিল.....’

শুক্রবার (০১ মে) নিজের ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এসব বলেন তিনি।

রাশেদ খান বলেন, আসিফ মাহমুদকে আসন ছাড়ার জন্য স্বয়ং ডক্টর মুহাম্মদ ইউনূস জামায়াত আমিরকে কল করেছিলেন! তবুও আমির রাজি হন নি তিনি।

তিনি আরও বলেন, ‘সত্যি বলতে বিএনপিও আসিফ মাহমুদকে ঢাকা-১০ আসন ছাড়েনি। যে কারণে তাকে শেষমেশ এনসিপিতে যেতে হয়েছে। অন্যদিকে এনসিপির সঙ্গে কোন আলোচনা না করেই জামায়াত ভিপি সাদিক কায়েমকে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে। জানিনা, এবার জামায়াত জোটে টানাপোড়েন সৃষ্টি হয় কি না। এনসিপি এজন্য জামায়াতকে মুনাফেক বলে কি না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ 

৩৭ লাখ টাকার ইয়াবাসহ কারবারি আটক

আজই ব্রাজিলের সিংহাসন দখলে নিবে জার্মানি?

মা-বোনসহ ঢাবির ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নিহত

হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন সতর্কতা জারি

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬৪, আহত এক হাজার

ড্রেসিংরুম ব্যবহার করতে পারবেন না সূর্যবংশী, প্রকাশ্যে এল আসল কারণ

শাহ্‌ সিমেন্ট রেডি মিক্স কংক্রিট: পরিবেশ সচেতন নির্মাণকে এগিয়ে নেওয়ার পথে

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ

ব্যর্থতার ইতিহাস পেছনে ফেলে ফিরছে সুপারগার্ল

১০

পেশাদারিত্বের মর্যাদা ও গলফের উন্নয়ন চাই: ডা. আফশান

১১

দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

১২

বজ্রপাতে কলেজছাত্রীসহ নিহত ২

১৩

কী ঘটেছিল কারবালায়?

১৪

জাবিতে খেলা দেখা নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ২ 

১৫

আগামীতে মহামারি ঠেকাতে পারে এআইয়ের ‘মাস্টার কি’: গবেষকরা

১৬

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

১৭

বিশ্বকাপে মুসলিম খেলোয়াড়দের পুরস্কারে ফিফার পরিবর্তন, নেপথ্যে যে কারণ

১৮

ইউরোপের ‘ওমেগা ব্লক’ থেকে বাংলাদেশের দাবদাহ

১৯

বগুড়ায় ব্যবসা সম্প্রসারণ ও শিল্পায়নের উদ্যোগ দেশবন্ধু গ্রুপের

২০
X