কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০২:৪২ পিএম
আপডেট : ০২ মে ২০২৬, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে জামায়াত হতাশ : আবদুস সালাম

ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম । ছবি : সংগৃহীত
ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম । ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, বর্তমান সরকারের গত দুই মাসের উন্নয়ন কর্মকাণ্ড দেখে জামায়াতে ইসলামী হতাশায় ভুগছে। সরকারের কাজের গতি দেখে বিরোধী দল ভয় পাচ্ছে।

শনিবার (০২ মে) দুপুরে রাজধানীর বাসাবো এলাকায় রাস্তার উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, এখন তারা সরকারকে বিপথে পরিচালিত করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর দুই মাসের কাজে তারা এতটাই আতঙ্কিত যে, এখন সরকারের দুর্নাম করার চেষ্টা চালাচ্ছে।

ফুটপাতে চাঁদাবাজি বন্ধে নতুন উদ্যোগের ঘোষণা দিয়ে আবদুস সালাম বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে হকারদের পরিচয়পত্র (আইডি কার্ড) দেওয়া হবে।

আগামী পাঁচ বছরে ঢাকা শহরের চেহারা বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমি মেয়র নির্বাচিত হলে এই এলাকার কোনো সমস্যা থাকবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, সব সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমেই উন্নয়নকাজগুলো টেকসইভাবে সম্পন্ন করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে’

আওয়ামী লীগ থেকে হানিফ খানের পদত্যাগ

সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তল্লাশির মুখেও কেন হাসছিলেন মেসি

পবিত্র কোরআনে বর্ণিত ১৩টি বৈজ্ঞানিক তথ্য

পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০

যুদ্ধের শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস্মরণীয় অধ্যায়ের ইতি

উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’, বললেন আমির খান

১০

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

১১

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

১২

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

১৩

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

১৪

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

১৫

অন্যের সঙ্গে পালাল বিবাহিত মেয়ে, থানায় মায়ের অভিযোগ

১৬

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

১৭

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলয় সুইজারল্যান্ড

১৮

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

১৯

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

২০
X