কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সঙ্গে যে কথা হলো ফজলুর রহমানের

বাঁ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও অ্যাডভোকেট ফজলুর রহমান। ছবি : সংগৃহীত
বাঁ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও অ্যাডভোকেট ফজলুর রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। সাক্ষাতের বিষয়ে তিনি কালবেলাকে বলেন, ‘কিশোরগঞ্জের চলমান প্রাকৃতিক দুর্যোগ, কৃষকের দুর্ভোগ এবং অবকাঠামোগত সংকটের বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে।’

বৃহস্পতিবার (০৭ মে) সচিবালয়ে ফজলুর রহমানকে সাক্ষাতের জন্য ডাকেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জানা গেছে, সাক্ষাতের সময় সংসদ সদস্য ফজলুর রহমান প্রধানমন্ত্রীকে কিশোরগঞ্জের সার্বিক পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেন।

তিনি প্রধানমন্ত্রীকে জানান, কালবৈশাখী ঝড়, অকাল বন্যা, শিলাবৃষ্টি, বজ্রপাত, নদীভাঙন, তীব্র তাপদাহ, বিদ্যুৎ বিভ্রাট, খরা ও পানির সংকটে জেলার সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে।

এ ছাড়া ঝড়ের কারণে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে বলেও তিনি প্রধানমন্ত্রীকে জানান। বিশেষ করে হাওরাঞ্চলে আগাম ঢলে বোরো ধান তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে চরম হতাশা ও হাহাকার সৃষ্টি হয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত জেলার প্রায় ৯ হাজার ৪৫ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ২১ হাজার কৃষক।

অ্যাড. ফজলুর রহমান ক্ষতিগ্রস্ত কৃষক ও দুর্যোগপীড়িত মানুষের পুনর্বাসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সাক্ষাতে প্রধানমন্ত্রী বিষয়গুলো গুরুত্বসহকারে শুনেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ এইচএসসি পরীক্ষার্থীর ফরম পূরণের টাকা আত্মসাৎ, অফিস সহকারী গ্রেপ্তার

প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রায় ৭ হাজার টাকায় বিক্রি হলো বঙ্গোপসাগরে ধরা এক ইলিশ

চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ

হাতুড়ি দিয়ে পিটিয়ে শ্রমিককে হত্যা, গ্রেপ্তার ২

দক্ষিণ কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১, আহত ২

চকবাজারের আগুন নিয়ে যে তথ্য জানাল ফায়ার সার্ভিস

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী পলাতক

যেখানেই অবহেলা ও দুর্নীতি সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

চিন্তার আধিপত্য মানবসভ্যতার জন্য স্থায়ী সমাধান নয় : তথ্যমন্ত্রী

১০

ছেলেকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা বাবা-মায়ের 

১১

পুলিশ ক্যাডার হলেন ছেলে, ফল প্রকাশের ১৯ দিন আগে বাবার চিরবিদায়

১২

জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী

১৩

আ.লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের বিক্ষোভ

১৫

মৌলভীবাজার সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, স্থানীয়দের দাবি ভিন্ন

১৬

সরকারি নিয়োগ ও পদোন্নতি পরীক্ষায় সম্মানি-ভাতা পুনর্নির্ধারণ

১৭

প্রবাসীদের জন্য আরব আমিরাতের ভিসা নীতিতে ৬ বড় পরিবর্তন

১৮

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

১৯

কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী এ্যানি

২০
X