কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৬, ১২:৪৫ পিএম
আপডেট : ১২ মে ২০২৬, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জমিয়তে উলামায়ে ইসলামের

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। ছবি : ভিডিও থেকে নেওয়া
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। ছবি : ভিডিও থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্যচুক্তিকে ‘অসম ও দেশবিরোধী’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খোলার চুক্তিও বাতিলের আহ্বান জানিয়েছে দলটি।

মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক। আরও উপস্থিত ছিলেন— দলের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহসভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমি, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদদীন যাকারিয়া, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা ড. শুয়াইব আহমদ, মাওলানা মকবুল হোসাইন কাসেমি, মাওলানা জিয়াউল হক কাসেমি,মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা লোকমান মাযহারী, মুফতি নাছির উদ্দিন খান, মুফতি আফজাল হোসাইন রাহমানী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি জাবের কাসেমি, মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা কামাল উদ্দিন দায়েমী, মুফতি গোলাম মাওলা, মাওলানা হাসান আহমদ, রিদ‌ওয়ান মাযহারী, সাআদ বিন জাকির প্রমুখ।

জমিয়ত মহাসচিব বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যচুক্তিতে বাংলাদেশকে ১৩১টি শর্ত মানতে হলেও যুক্তরাষ্ট্রকে মানতে হবে মাত্র ৬টি। ফলে এটি বাংলাদেশের জন্য লাভজনক নয়, বরং ‘গোলামির চুক্তি’।

সংবাদ সম্মেলনে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৭২ ঘণ্টা আগে গোপনে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। দলটির অভিযোগ, চুক্তির আওতায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে বিমান, এলএনজি, কৃষিপণ্য ও সামরিক সরঞ্জাম কিনতে বাধ্য করা হয়েছে, যা দেশের অর্থনীতি ও স্বাধীন নীতিনির্ধারণী সক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

জমিয়তের নেতারা আরও অভিযোগ করেন, চুক্তির পরিশিষ্টে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শূকরজাত খাদ্যপণ্য বাংলাদেশে আমদানির সুযোগ রাখা হয়েছে, যা দেশের ধর্মীয় মূল্যবোধ ও খাদ্যনীতির সঙ্গে সাংঘর্ষিক।

সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করা হয়। দলটির পক্ষ থেকে বলা হয়, জুলাই সনদ ও সংবিধান—দুটিই রাষ্ট্রের জন্য সমান গুরুত্বপূর্ণ। সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ ও ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহালের দাবিও জানানো হয়।

এ সময় ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণ করে তাদের মাগফিরাত কামনা করা হয় এবং আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানো হয়।

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের অভিযোগ তুলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ভারতের বিজেপি সরকারের সমালোচনা করে। দলটি দাবি করে, পশ্চিমবঙ্গে মুসলমানদের বাড়িঘর, মসজিদ ও মাদ্রাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে দলটি সরকারের কাছে ১০ দফা দাবি পেশ করে। এর মধ্যে রয়েছে—

  • অন্তর্বর্তী সরকারের আমলে সম্পাদিত সব চুক্তি প্রকাশ ও বিতর্কিত চুক্তি বাতিল
  • দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জ্বালানি সংকট নিরসন
  • বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা
  • জুলাই হত্যা, ওসমান হাদি হত্যা এবং পিলখানা ও শাপলা ট্র্যাজেডির বিচার দ্রুত সম্পন্ন করা
  • দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ
  • শিক্ষায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সরকারি চাকরির সুযোগ বৃদ্ধি

এছাড়া আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত ও চামড়া শিল্প রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যচুক্তি ও পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে আগামী শুক্রবার ১৫ মে বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ঢাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমের উত্তর গেটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল নারীর

ঘানায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪

জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি, গ্রেপ্তার ২

শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ

খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে দ্বিতীয় দিনেও তেহরানে ছুটছে মানুষ

পায়রায় ৩ নম্বর সতর্কতা সংকেত

জুলাই নিয়ে কটাক্ষ / শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

ভারত থেকে আসা ১৬ ড্রাম ইউএসপি কেমিকেল জব্দ করল বিজিবি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ভাঙ্গা স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে হত্যা মামলা, বিলুপ্ত কমিটি

১০

খামেনির জানাজায় আসা তীর্থযাত্রীদের জন্য ৫ হাজারের বেশি স্কুল খুলে দিল ইরান

১১

‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমের’ হচ্ছে নতুন নাম, বাড়ছে দায়িত্ব

১২

শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

১৩

দেশে বাড়ছে জ্বালানি তেলের মজুত

১৪

পে-স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা, কোন গ্রেডের বেতন কত

১৫

ঘর পোড়ার মধ্যে আলু পোড়া

১৬

ফুটবল খেলা নিয়ে তর্ক, ঘুসিতে যুবকের নাকের হাড় ভাঙার অভিযোগ

১৭

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া, সামনে সুইজারল্যান্ড

১৮

আজকের স্বর্ণের বাজারদর

১৯

বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

২০
X