কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ঘানায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঘানায় চলতি সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছেছে। উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

স্থানীয় সংবাদমাধ্যম ‘থ্রি নিউজ’-এর বরাতে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ঘানার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পরিদর্শন বিভাগের পরিচালক রিচার্ড আমো ইয়ার্তের নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নিশ্চিত হওয়া ৩৪ জনের মধ্যে ১২ জনের মৃত্যু রাজধানী আক্রায় হয়েছে। নিখোঁজদের তথ্য এখনো যাচাই করা হচ্ছে। ফলে উদ্ধার অভিযানে আরও মরদেহ পাওয়া গেলে মৃতের সংখ্যা বাড়তে পারে।

এক সাক্ষাৎকারে আমো ইয়ার্তে জানান, উদ্ধারকারী দল এখনো অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, বন্যায় দেশের সাতটি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মোট ৮৯ হাজার ৭৩৬ জন বাস্তুচ্যুত হয়েছেন।

এর মধ্যে সর্বোচ্চ ৫৪ হাজার ৭১২ জন বাস্তুচ্যুত হয়েছেন গ্রেটার আক্রা অঞ্চলে। এছাড়া সেন্ট্রাল অঞ্চলে ২১ হাজার ৮৮২ জন এবং ভোল্টা, ওয়েস্টার্ন, আশান্তি ও ওয়েস্টার্ন নর্থ অঞ্চলেও হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবচেয়ে কম বাস্তুচ্যুতের সংখ্যা রেকর্ড করা হয়েছে ইস্টার্ন অঞ্চলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের ফেলে যাওয়া ৪ বোমা নিষ্ক্রিয় করল লেবাননের সেনাবাহিনী

আ. লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ

চকবাজারে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি: অনিয়ম করলেই ঠিকাদারের টেন্ডার বাদ

১০০ ডলারেই বিশ্বকাপ উন্মাদনা / নখের ডগায় ব্রাজিল-আর্জেন্টিনা!

বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

খামেনির জানাজায় প্রতিশোধের লাল পতাকা

খামেনির জানাজার জন্য ইরানকে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প

সাত জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন গণবিয়ে, অতিথি ত্রাণমন্ত্রী দুলু

১০

স্ত্রীর পরকীয়া প্রেমিকের মারধরে স্বামীর মৃত্যু

১১

জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী

১২

১০ বছরের মধ্যে মার্কিন সহায়তা বন্ধ করতে চান নেতানিয়াহু

১৩

জুলাই শহীদের জননীর কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

১৪

সিলেটে ৫ হাজার কোটি টাকার সড়ক ও ড্রেনেজ প্রকল্প অনুমোদন: বাণিজ্যমন্ত্রী

১৫

রাজধানীতে ব্যাপক বৃষ্টির আভাস, বিভিন্ন অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

১৬

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক

১৭

কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল নারীর

১৮

ঘানায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪

১৯

জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি, গ্রেপ্তার ২

২০
X