কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

খামেনির জানাজায় আসা তীর্থযাত্রীদের জন্য ৫ হাজারের বেশি স্কুল খুলে দিল ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে আসা তীর্থযাত্রীদের আবাসনের জন্য দেশজুড়ে ৫ হাজারের বেশি স্কুল খুলে দেওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএর প্রতিবেদনে দেশটির শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে জানানো হয়েছে, তেহরানসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ হাজারের বেশি স্কুল এবং প্রায় ৪০ থেকে ৫০ হাজার শ্রেণিকক্ষ তীর্থযাত্রীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে এক কোটিরও বেশি মানুষের সমাগম হতে পারে। এছাড়া বিশ্বের ১০০টিরও বেশি দেশের প্রতিনিধিদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় গত ২৮ ফেব্রুয়ারি খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। এরপর তার স্মরণে তেহরানে রাষ্ট্রীয়ভাবে শেষ বিদায়ের আয়োজন করা হয়েছে।

এদিকে, খামেনির শেষ বিদায়ের মধ্যেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। লেবাননের সঙ্গে সংঘাত বন্ধে কাঠামোগত চুক্তি হলেও দক্ষিণ লেবাননের একাধিক স্থানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। একই সময়ে অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার খবরও পাওয়া গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

বিসিএসে প্রথম নেত্রকোনার তানভীর

থাইল্যান্ডের বিউটি বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি কসমেটিকস 

বাংলাদেশে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী

লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

ব্রাজিলকে আমরা হারাতে পারি : নরওয়ে কোচ

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা

পাকিস্তানের গওয়াদরে গুলিবিদ্ধ ৫ মরদেহ উদ্ধার

পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী / আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

মেসিকে ছুঁলেন এমবাপ্পে, আবার পিছিয়েও পড়লেন

১০

বিএসবিআরএ নির্বাচন অনুষ্ঠিত

১১

টাকার বিনিময়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ

১২

‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’

১৩

খামেনির জন্য নয়, তার হাতে নিহত ৪০ হাজার মানুষের জন্য শোক ইরানের  

১৪

‘এক আঘাতেই সবাইকে হত্যা করা সম্ভব; কিন্তু আমি তা করছি না’

১৫

ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী অপটার, জিতবে কারা

১৬

এমবাপ্পের নতুন প্রেমের গুঞ্জন, অভিনেত্রীর সঙ্গে ছবি-ভিডিওর লিঙ্ক ভাইরাল!

১৭

কে জানে, খামেনির শেষবিদায়ে ওগুলো হয়তো লোকদেখানো কান্না: ট্রাম্প

১৮

নেতানিয়াহু জানে, আসল বস কে: ট্রাম্প

১৯

নেই বাবার জানাজায়, কোথায় আছেন মোজতবা খামেনি?  

২০
X