কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারত থেকে আসা ১৬ ড্রাম ইউএসপি কেমিকেল জব্দ করল বিজিবি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে আসা বিপুল পরিমাণ ইউএসপি কেমিকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মালিকবিহীন একটি ভারতীয় মিনি ট্রাকও জব্দ করা হয়।

শনিবার (৪ জুলাই) সকালে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে বিজিবির ৩১ ব্যাটালিয়নের অধীন খারনই বিওপির একটি বিশেষ টহল দল কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের সরুজের মোড় এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সীমান্তের মেইন পিলার ১১৭৬/৫-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে আসা একটি মিনি ট্রাককে থামানোর সংকেত দেয় বিজিবি। এ সময় চালক ও চোরাকারবারিরা ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

পরে ট্রাকটি তল্লাশি করে ১৬ ড্রাম ভারতীয় হাইড্রোজেন হাইড্রোক্লোরাইড (ইউএসপি) কেমিকেল জব্দ করা হয়। জব্দ কেমিকেলের আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা এবং মিনি ট্রাকটির মূল্য প্রায় ১৮ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ মালামালের মোট মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

বিজিবি জানিয়েছে, জব্দ কেমিকেল ও মিনি ট্রাকটি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য নেত্রকোনা কাস্টমস অফিসে হস্তান্তর করা হবে।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী বলেন, ‘সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত চোরাচালানমুক্ত রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এদের খুঁটির জোর কোথায়? / চট্টগ্রামের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার

ঝাঁঝ বেড়েছে কাঁচামরিচের

খোয়াই বাঁধ ভেঙে তছনছ ৩০ গ্রাম, বালুখেকোদের বিরুদ্ধে মামলা

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরি কত?

দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছে ‘র‍্যাডক্লিফ লাইন’

এবার ইরানের পিক্যাক্স মাউন্টেনে হামলার হুমকি ট্রাম্পের

বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

৫২৭ কোটি টাকার স্থায়ী বাঁধে দেড় মাসেই ধস

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

জাপানে রীতিমতো বিধ্বস্ত রণবীরের ‘ধুরন্ধর ২’

১০

বিশ্লেষণ / কীভাবে পারমাণবিক কর্মসূচির বদলে গুরুত্বপূর্ণ হয়ে উঠল হরমুজ প্রণালি

১১

প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে তারেক রহমান 

১২

মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ হারালেন জামায়াত নেতা

১৩

হরমুজে তেলবাহী জাহাজে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত

১৪

কুমিল্লায় বাড়ছে যক্ষ্মার ঝুঁকি

১৫

এবার ম্যারাডোনার রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে মেসি

১৬

সরকারি কর্মকর্তাদের আর্থিক সুবিধায় কাটছাঁটের উদ্যোগ

১৭

ইনস্টাগ্রামে মেসির বার্তা

১৮

৫ দিনেও মিলেনি বিমানবন্দর কর্মকর্তার খোঁজ

১৯

স্বর্ণের দাম কমার পর আজ ভরি কত?

২০
X