কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ

ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে বিক্ষোভ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ছবি : কালবেলা
ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে বিক্ষোভ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ছবি : কালবেলা

ভারতে মুসলিম সম্প্রদায়ের ওপর নির্যাতন, সাম্প্রদায়িক সহিংসতা এবং সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শাখার উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সময়ে সংঘটিত সাম্প্রদায়িক উত্তেজনা, সহিংসতা, হামলা, ভীতি প্রদর্শন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে। এসব ঘটনায় গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে বিভিন্ন সময়ে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর গুলিবর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনাও অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। সীমান্তে সংঘটিত এ ধরনের মানবাধিকার লঙ্ঘন দুই দেশের জনগণের পারস্পরিক আস্থা, মানবিক সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর বলে তিনি মন্তব্য করেন।

সাজিদুর রহমান বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, পারস্পরিক সম্মান, আঞ্চলিক স্থিতিশীলতা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার স্বার্থে যেকোনো সাম্প্রদায়িক সহিংসতা, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তাহীনতা কিংবা সীমান্তে নিরস্ত্র মানুষ হত্যার ঘটনা দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করা জরুরি।

ব্রাহ্মণবাড়িয়ার হেফাজতের সেক্রেটারি মাওলানা আলী আজমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্যে রাখেন- জামিয়া ইউনুসিয়ার নায়েবে মুহতামিম মাওলানা আখতার, শিক্ষা সচিব মুফতি শামসুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখার সভাপতি মাওলানা মারুফ কাসেমী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেভাবে ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা 

টিআইবির পর্যবেক্ষণ / নতুন আইনেও ‘সরকারের নিয়ন্ত্রণে’ থাকবে মানবাধিকার কমিশন

নীতিমালা লঙ্ঘন করে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন দাখিল পাসকৃত ব্যক্তি

জুলাই জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি ঘোষণা

সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

ডাগআউট থেকেই আনচেলত্তির প্রিয় জিনিস চুরি! ‘চোর’ দলেরই একাধিক ফুটবলার

একাত্তরের মতো জুলাইকে বিক্রি করতে দেব না: হুইপ নিজান

কাতারে জব্দ থাকা অর্থ কোথায় ব্যয় হবে, জানাল ইরান

নিজ দলের এমপির বক্তব্য ‘প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির

কাঁদলেন ও কাঁদালেন আনোয়ারা

১০

ঢাকা সামিটে ড. মঈন খান / মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব

১১

১০০ হাফেজে কোরআন ও এ লেভেল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

১২

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকছে

১৩

গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

১৪

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

১৫

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৬

যুবককে হত্যার পর থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ

১৭

খামেনির জানাজার আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্ক করল ইরান

১৮

ভারত থেকে খামেনির জানাজায় যোগ দিতে যাচ্ছেন যারা

১৯

আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি

২০
X