কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্স রাস্ট্রদূতের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্স রাস্ট্রদূতের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত মি. জঁ-মার্ক সেরে-শার্লেটে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে তাদের এ সাক্ষাৎ হয়। রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল এ্যাটাচি এমিলি পালাউয়ান।

এক বিবৃতিতে জামায়াতে ইসলামী জানায়, বৈঠকটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে নির্বাচন পরবর্তী চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান টেকসইকরণ, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কারের ওপর বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য দুর্নীতি নিরসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

বিরোধীদলীয় নেতা বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানান। ভবিষ্যতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করা হয়।

আলোচনাকালে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

জর্ডান ম্যাচের আগে এ কোন আর্জেন্টিনা?

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

মার্কিন মুলুকে ফুটবলের জয়, গ্রুপ পর্বেই বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড দর্শক

২ যুগ পর বিদ্যুৎ পেল শতাধিক পরিবার

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি, ৫৫ জনের মৃত্যু

ড্রেসিংরুমে আটকা খেলোয়াড়, মাঠে ১০ জনের তিউনিসিয়া!

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

১০

বোনকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

১১

প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৩ স্বর্ণের বারসহ আটক ১

১২

দুই আলোচিত অভিযানে পুরস্কৃত ডিএনসির গোয়েন্দা কর্মকর্তা মেহেদী হাসান

১৩

মাদক ব্যবসায়ী-সেবনকারীদের তালিকা করুন: সমাজকল্যাণমন্ত্রী

১৪

সিইউএফএলের ‘বিতর্কিত’ দরপত্র বাতিল

১৫

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু

১৬

‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, জীবন ও সম্পর্ক নিয়ে জয়ার আবেগঘন বার্তা

১৭

চীনকে সঙ্গে নিয়ে হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা ইরানের

১৮

হাসপাতালে দুর্নীতি বন্ধ করাই আমার প্রধান লক্ষ্য: শামা ওবায়েদ

১৯

ব্যাংক থেকে ১২ লাখ টাকা তোলার পর মা-ছেলে নিখোঁজ

২০
X