কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা উপহার এমপি মানসুরার

এমপি মানসুরা আলমের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ। ছবি: কালবেলা
এমপি মানসুরা আলমের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ। ছবি: কালবেলা

এইচএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে নেত্রকোনার পূর্বধলায় সংসদ সদস্য মানসুরা আলমের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। এ সময় তার পক্ষ থেকে নেতাকর্মীরা পরীক্ষার্থীদের হাতে ফুল, কলম, পানি ও একটি করে ফাইল তুলে দেন।

বৃহস্পতিবার (২ জুলাই) পূর্বধলা উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এ কর্মসূচি পালন করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, উপজেলার ৫টি কেন্দ্র—হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ, পূর্বধলা সরকারি কলেজ, রাবেয়া আলী মহিলা কলেজ, জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান কবির পাপ্পু, উপজেলা যুবদলের নেতা মো. রফিকুল ইসলাম রফিক, মজিবুর রহমান মজিবর, তোলা মিয়া, উপজেলা বিএনপির সদস্য রুবেল মিয়া, ধলামূলগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওয়াসিম, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা এ আই খান আমিন, মহিলা নেত্রী সোমাসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহিত করা এবং তাদের সফলতা কামনায় এ শুভেচ্ছা ও উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ সময় নেতাকর্মীরা পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনাকে চমকে দিয়ে আবারও সমতায় কেপ ভার্দে

লিসান্দ্রো মার্তিনেজের গোলে আবারও এগিয়ে আর্জেন্টিনা

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

পৃথিবীকে চমকে দিয়ে সমতায় ফিরল কেপ ভার্দে

কেপ ভার্দের বিপক্ষে গোল করে নতুন যে রেকর্ড গড়লেন মেসি

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

১০

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

১১

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

১৩

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

১৪

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

১৫

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১৬

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১৭

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৯

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

২০
X