

গণঅধিকার পরিষদের (জিওপি) মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ।
শনিবার (৪ জুন) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সভাপতি মো. নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনের অনুমোদনক্রমে উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। আবু হানিফ দীর্ঘদিন ধরে গণঅধিকার পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। তিনি দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি গণমাধ্যম সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।