কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৬:৩৭ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় সংসদ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান: সিপিবির তীব্র নিন্দা

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির লোগো।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির লোগো।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশে কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

রোববার (০৫ জুলাই) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে সিপিবি নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কর্মসূচি পালনের জন্য জাতীয় সংসদ প্রাঙ্গণ ব্যবহারের অনুমতি দেওয়া মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননার শামিল। তারা উল্লেখ করেন যে, জাতীয় সংসদ ভবন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, যা কোনো বিদেশি রাষ্ট্রের উৎসব পালনের স্থান হতে পারে না।

তারা আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশের অর্থনীতি, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ববিরোধী বিভিন্ন বাণিজ্যিক চুক্তি চাপিয়ে দিয়ে দেশটিকে ‘করদ রাজ্যে’ পরিণত করার ষড়যন্ত্র করছে, তখন সরকারি দল ও সংসদের তথাকথিত বিরোধীদলের নেতাদের উপস্থিতিতে সংসদ প্রাঙ্গণে এমন অনুষ্ঠান আয়োজন দেশবাসীর জন্য অবমাননাকর।

বিবৃতিতে জামায়াত নেতা শফিকুর রহমান যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ‘পরীক্ষিত বন্ধু’ বলারও তীব্র সমালোচনা করা হয়। নেতৃবৃন্দ মনে করিয়ে দেন যে, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সামরিক ও রাজনৈতিক সহযোগিতা দিয়েছিল এবং বাংলাদেশের বিজয়কে নস্যাৎ করতে সপ্তম নৌবহর পাঠিয়েছিল। একইসঙ্গে তারা ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর আল-বদর বাহিনী গঠন, গণহত্যা ও নারী ধর্ষণে সহযোগিতার কথা উল্লেখ করে জামায়াত আমিরের বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন।

জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা উড়িয়ে এই উৎসব আয়োজনে যারা জড়িত এবং যাদের সম্মতিতে এটি অনুষ্ঠিত হয়েছে, তাদের অবিলম্বে জাতির কাছে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে সিপিবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহর মরদেহ উত্তোলনে ম্যাজিস্ট্রেট নিয়োগ

সম্পত্তির ভাগ নিয়ে দুই ভাই আলাল দুলালের যুদ্ধ!

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এইচএসসি পরীক্ষার হলে বৈশাখী

রাত নামলেই পাহাড় থেকে নেমে আসে হাতির পাল, আতঙ্কে এলাকাবাসী

জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

ইরানের সেনাবাহিনীকে আমরা ধ্বংস করে দিয়েছি: দাবি ট্রাম্পের

পেঁয়াজের দামে ধস, কৃষকদের পক্ষে সরকারের দ্বারস্থ সালথার ইউএনও

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় বন্যার শঙ্কা

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির ফল উৎসব ও কর্মশালা অনুষ্ঠিত

ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বোরহানের অনিয়ম-দুর্নীতি তদন্তের নির্দেশ

১০

অন্তর্বর্তী সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচার চায় গণতান্ত্রিক বাম ঐক্য

১১

পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস ধানমন্ডি’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান

১২

অতি বিপজ্জনক রূপ ধারণ করে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’

১৩

বিশ্বকাপে রাতজাগা দর্শকদের জন্য ব্রিটিশ সরকারের বিশেষ সুবিধা

১৪

ডিএসসিসির উচ্ছেদ অভিযান, ৮ নার্সারি মালিককে জরিমানা

১৫

বাজার মনিটরিং কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্ব বাণিজ্য সচিবের

১৬

পাঁচ মাস পর সাগরপথে ইরানের সঙ্গে কাতারের বাণিজ্য শুরু

১৭

চালু হলো দেশের প্রথম থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৯

হামে শিশু মৃত্যু / ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নেওয়া হবে কি না, আদেশ ১২ জুলাই

২০
X