বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৮:১৯ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি খতমে নবুওয়াতের

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

কাদিয়ানিদের মুসলামদের দুশমন আখ্যা দিয়ে অবিলম্বে তাদের অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ।

সোমবার (৬ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে এই দাবি জানানো হয়।

রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী। উপস্থিত ছিলেন ছারছিনার পীর শাহ সাইফুল্লাহ সিদ্দিকী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা মইনুল ইসলাম, মাওলানা সাব্বির আহমাদ, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা রাশেদ বিন নূর, মুফতি সুলতান মহিউদ্দিন, মুফতী বাকী বিল্লাহ, মাওলানা জুবায়ের রশিদ, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খান, মাওলানা নুর মোহাম্মদ আজিজী, মাওলানা কামাল উদ্দিন, মুফতী আলআমিন ও মুফতি মাহমুদুল হাসান প্রমুখ।

সভায় রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের একটি মসজিদে জুমার নামাজের পর খতমে নবুওয়ত বিষয়ক আলোচনা অনুষ্ঠানে পুলিশ বাধা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের কিছু মুসলমান কাদিয়ানি সম্প্রদায়ের বিভিন্ন ধরনের হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। সেখানে মুসলমানদের সম্পত্তি জবরদখল এবং ধর্মান্তরের অপচেষ্টা চলছে। কাদিয়ানিদের ন্যাশনাল আমিরের ওই এলাকায় অবস্থান পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

খতমে নবুওয়তের সভায় আরও বলা হয়- মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন কাদিয়ানিদের ইমান ও ইসলামবিরোধী তৎপরতা বন্ধ করার কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পুলিশ প্রশাসন মসজিদে অনুষ্ঠিত মুসলমানদের ইমানি আলোচনায় বাধা দিয়ে ৯২ ভাগ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান।

সভাপতির বক্তব্যে মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, কাদিয়ানিরা ইসলাম ও মুসলমান দুশমন। তারা মুসলমান পরিচয় দিয়ে সরলমনা মুসলমানদের ধোঁকা দিয়ে ইমান হরণ করছে। মুসলমানদের ইমান আকিদা রক্ষায় সরকারকে অবিলম্বে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এবং তাদের জন্য ইসলামী পরিভাষা ব্যবহার নিষিদ্ধ করতে হবে। অন্যথায় ইমানি জনতা যে কোনো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন

স্টারমারকে তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

জাকসুর উদ্যোগে জাবিতে এক হাজার ফলজ-ঔষধি গাছ বিতরণ

ভূমিকম্পে নিহতের সর্বশেষ সংখ্যা জানাল ভেনিজুয়েলা সরকার

বদলির নির্দেশের দুই মাস পরও একই কর্মস্থলে পিআইও

সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা

রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা

একযোগে কুয়েত ও বাহরাইনে হামলা চালাল ইরান

চমক নিয়ে জুলাইয়ে আসছে একগুচ্ছ নতুন স্মার্টফোন

১০

আ.লীগ আমলে তিন বাহিনীর বঞ্চিতদের কাছে ফের আবেদন চাইল সরকার

১১

যুদ্ধাপরাধের তোয়াক্কা না করে ইরানের রেলসেতুতে মার্কিন হামলা

১২

টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

১৩

নতুন পে-স্কেলে গ্রেডভিত্তিক ইনক্রিমেন্টে পরিবর্তন আসছে

১৪

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমিতে যাবে কে?

১৫

পাহাড় ধস: লামায় ৫, চকরিয়ায় ২ জন নিহত

১৬

জাককানইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন খন্দকার নাজমুল হাসান

১৭

নদীর পানি বাড়ছে, ফেনীতে বন্যার শঙ্কা

১৮

বিদ্যুৎ-নেটওয়ার্ক বিপর্যয়ে চরম দুর্ভোগে ২ উপজেলা

১৯

সিরিজ বাঁচাতে টাইগারদের সামনে কঠিন পরীক্ষা আজ

২০
X