ইসলাম ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০২:২৩ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মুসলিম সহকর্মীদের সম্মান জানাতে ২৫ অমুসলিম কর্মীর উপবাস

রোজা
মুসলিম সহকর্মীদের সম্মান জানাতে ২৫ অমুসলিম কর্মীর উপবাস | ছবি : এআই দিয়ে তৈরি

মুসলিম সহকর্মীদের প্রতি সম্মান জানাতে যুক্তরাজ্যের লোটন সিটি কাউন্সিলের ২৫ জন অমুসলিম কর্মকর্তা ও কাউন্সিলর রমজানের রোজার সঙ্গে সংহতি প্রকাশ করে একদিন উপবাস পালন করেছেন।

মঙ্গলবার (০৩ মার্চ ) তারা সূর্যোদয়ের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার ও পানীয় থেকে বিরত থাকেন।

দিনব্যাপী এই উপবাস শেষে সন্ধ্যায় তারা লোটন টাউন হলে একত্রিত হয়ে সম্মিলিত ইফতারে অংশ নেন। এ সময় মুসলিম কাউন্সিলর ও সহকর্মীরা নিজ নিজ বাসা থেকে প্রস্তুত করা বিভিন্ন ধরনের খাবার নিয়ে ইফতারে যোগ দেন।

অনুষ্ঠানের আয়োজক এবং লুটন কাউন্সিলের যোগাযোগ বিভাগের প্রধান অ্যাডাম ক্যারানি জানান, এই উদ্যোগে অংশগ্রহণ প্রত্যাশার চেয়েও বেশি ছিল।

তিনি বলেন, সারাদিন খাবার ও পানীয় থেকে বিরত থাকা চ্যালেঞ্জিং ও বিনয়ের অভিজ্ঞতা ছিল। এতে রমজানের তাৎপর্য সম্পর্কে আমাদের উপলব্ধি আরও গভীর হয়েছে এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্কও আরও দৃঢ় হয়েছে।

তিনি আরও বলেন, মুসলিম সহকর্মীরা সবার জন্য খাবার প্রস্তুত করে যে উদারতা দেখিয়েছেন, তা রমজানের প্রকৃত চেতনাকেই তুলে ধরেছে।

এই আয়োজন শুধু উপবাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। অংশগ্রহণকারীরা একটি বিদেশি ‘অরফান ভিলেজ’ প্রকল্পের জন্য তহবিল সংগ্রহ করেন। প্রকল্পটির লক্ষ্য ঝুঁকিপূর্ণ ও অসহায় শিশুদের নিরাপদ আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দীর্ঘমেয়াদি সহায়তা প্রদান করা।

কর্মসূচিতে অংশ নেন লুটনের মেয়র এ্যামি নিকোলাস। তিনি উপবাস পালন এবং ইফতার, উভয় আয়োজনেই অংশগ্রহণ করেন।

দিনটির অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘এই অনুপ্রেরণামূলক উদ্যোগে অংশ নেওয়ার জন্য আমাদের কর্মকর্তা ও কাউন্সিলরদের নিয়ে আমি অত্যন্ত গর্বিত। ভিন্ন ধর্ম ও পটভূমির মানুষ কীভাবে সম্মান, সংহতি ও উদারতার মাধ্যমে একত্রিত হতে পারে, আজ তারই সেরা উদাহরণ দেখেছি।’

লুটন সিটি কাউন্সিল আশা প্রকাশ করেছে, এই উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিতভাবে আয়োজন করা হবে।

সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব গোসল দিবস

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

১০

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

১১

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

১২

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

১৩

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

১৪

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১৫

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১৬

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৮

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১৯

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

২০
X