বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা

বাংলাদেশ খেলাফত মজলিসের লোগো | ছবি : সংগৃহীত
বাংলাদেশ খেলাফত মজলিসের লোগো | ছবি : সংগৃহীত

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে সংঘটিত বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।

মঙ্গলবার (৭ জুলাই) এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ দাবি জানান।

বিবৃতিতে তিনি এনসিপির সমাবেশে সংঘটিত বিস্ফোরণের ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে নাহিদ ইসলাম, সারজিস আলম, আখতার হোসেনসহ তরুণ নেতৃত্ব দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছেন। রাজনৈতিক মতপার্থক্য নির্বিশেষে তাদেরসহ দেশের প্রতিটি রাজনৈতিক দল ও সংগঠনের শান্তিপূর্ণ কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। সাভারের এ বিস্ফোরণ দেশের সামগ্রিক রাজনৈতিক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেই স্পষ্টভাবে সামনে এনেছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে জুলাই বিপ্লব, এর নেতৃত্ব এবং জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে একটি মহল ও পরাজিত ফ্যাসিবাদের চিহ্নিত দোসরদের ধারাবাহিক কটাক্ষ, বিদ্বেষমূলক বক্তব্য এবং উসকানিমূলক প্রচারণা গভীর উদ্বেগের বিষয়। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের অপপ্রচার ও উসকানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ’৭১-এর মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা এবং ’২৪-এর জুলাই বিপ্লবকে কটাক্ষ করা একই মানসিকতার বহিঃপ্রকাশ। ’৭১-এর বিরোধিতাকারীরা যেমন বাংলাদেশের স্বাধীনতাকে হৃদয়ে ধারণ করতে পারেনি, তেমনি ’২৪-এর জুলাই বিপ্লবের বিরোধিতাকারীরাও এ দেশ থেকে ভারতীয় আধিপত্য খর্ব হওয়াকে মেনে নিতে পারছে না। তারা দেশের জনগণের গণ-আকাঙ্ক্ষাকেও ধারণ করতে পারছে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা ভীতির রাজনীতিতে বিশ্বাস করে না। জাতীয় স্বার্থে নিরাপদ, শান্তিপূর্ণ ও পরমতসহিষ্ণু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে সরকার ও সব রাজনৈতিক পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক রাখতে বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, আটক ১

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

১০

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

১১

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১২

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১৩

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১৪

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১৫

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৬

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

১৭

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৮

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১৯

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

২০
X