কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ
সারজিস আলম

কর্মসংস্থান না হলে বেকারদের হাত ধরেই হবে আরেকটি গণঅভ্যুত্থান

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : সংগৃহীত

কর্মসংস্থান সংকট, সীমান্ত পরিস্থিতি এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেছেন, বিগত নির্বাচনে বিএনপি তাদের ইশতেহারে নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। কর্মসংস্থানের ব্যবস্থা না হলে বেকারদের হাত ধরেই দেশে আরেকটি গণঅভ্যুত্থান হতে পারে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এনসিপির আয়োজিত ‘জুলাই পদযাত্রা’- পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, পশ্চিমবঙ্গে বিবেক বিসর্জন দেওয়া মুখ্যমন্ত্রী বলছেন তারা ১০ হাজার পুশ ইন করেছে, আরও পুশ ইন হবে। আমাদের সীমান্তে আর একটা পুশ ইন বা হত্যাকাণ্ড আমরা দেখতে চাই না।

আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট ফিরিয়ে আনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সরকারকে ধন্যবাদ জানান তিনি।

যদিও একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করে সারজিস আলম বলেন, গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনলেন, কিন্তু যে গণভোটের মধ্য দিয়ে ক্ষমতায় আসলেন সেটি বাস্তবায়ন না করা মোনাফেকি।

স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন শেষ হবে। তবে জাতীয় নির্বাচনের মতো সরকার থেকে শুরু করে প্রশাসন- কেউ যদি বিন্দুমাত্র চেষ্টা করে স্থানীয় নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার, তাহলে বিগত তিনবার যারা ভোট চুরি করেছিল তাদের যে অবস্থা হয়েছিল, এবার তার চেয়েও খারাপ হবে।

এর আগে বিকেলে এনসিপির উদ্যোগে উল্লাপাড়া শহরে ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হয়। বিজ্ঞান মোড় থেকে শুরু হওয়া পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

উল্লাপাড়া উপজেলা এনসিপি আয়োজিত সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য-সচিব সাইফ মোস্তাফিজ, মাহিন সরকারসহ স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তাহলে সেটা স্পেন: ইয়ামাল

ফাইনালের আগে ‘ফাইনাল’ / সেমিফাইনালে ফ্রান্স-স্পেনের খেলা কবে ও কোথায়?

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি যে দুই দল

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড

সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপিকা শ্যাম, সেক্রেটারি দীপক দাস 

প্রধানমন্ত্রী / তরুণদের সম্ভাবনাকে অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করা অন্যতম লক্ষ্য

২১তম বিসিএস প্রশাসনের বর্ষপূর্তি উপলক্ষে সম্মিলন

‘ভালো চর্বি শরীরের শত্রু নয়, অতিপ্রক্রিয়াজাত খাবারই বড় ঝুঁকি’

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামে এবার ব্যাংকে ডাকাতির গুজব

১০

সেই মেরিনোই যখন লা রোজাদের ত্রাতা

১১

স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

১২

শেষ মুহূর্তের গোলে বিদায় নিল বেলজিয়াম, সেমিফাইনালে স্পেন

১৩

ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প

১৪

রূপগঞ্জের ৩৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

১৫

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট

১৬

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

১৭

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

১৮

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

১৯

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

২০
X