বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ছবি : সংগৃহীত
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ছবি : সংগৃহীত

সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের হিপ জয়েন্ট প্রতিস্থাপন অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। মন্ত্রীর সঙ্গে পরিবারের সদস্যরা রয়েছেন।

ধর্মমন্ত্রীর ছোট ভাই কাজী শাহ আরেফীন জানান, দীর্ঘদিন ধরে কোমরের বাম নিতম্বের (হিপ) সমস্যায় ভুগছিলেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। আলহামদুলিল্লাহ, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শুক্রবার দুপুরে তার হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার করা হয়েছে। হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে এক চিকিৎসক দল এ অপারেশন করেন। তিনি কয়েকদিন অবজারভেশনে থাকবেন। তার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর নিকট দোয়ার আহ্বান।

ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় এতিমখানায় দোয়া মাহফিল

এদিকে, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল করেছে জামিয়া হেজাজিয়া দারুল আরকাম রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা। শুক্রবার জুমআ জামিয়া হেজাজিয়া দারুল আরকাম রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার হলরুমে মাদ্রাসার তত্ত্বাবধায়ক লোকমান হোসাইনের সভাপতিত্বে হাফেজ ছাত্রদের নিয়ে কুরআন খতম, দোয়া ইউনুস পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ধর্মমন্ত্রীর মাদ্রাসা মসজিদ এবং মুরাদনগরের জনতার প্রতি প্রশংসনীয় অবদান তুলে ধরে তার সুস্থতা কামনায় দোয়া করেন।

এসময় উপস্থিত আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী এবং মুসল্লিরা মন্ত্রী কায়কোবাদের আশু রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনাও করা হয়।

অন্যদের মধ্যে মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া, নজরুল ইসলাম, আব্দুল আজিজ মোল্লা, দুলাল সরকার ও সদস্য সচিব মোল্লা মজিবুল হক, ধর্মমন্ত্রীর মামাতো ভাই সৈয়দ শরীফ আহমেদ মীর ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হচ্ছে।

এদিকে ধর্মমন্ত্রীর অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করে তার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১০

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১১

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১২

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৩

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৪

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৫

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৬

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

১৭

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৮

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

১৯

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

২০
X