কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৯:৪২ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

হরতালের দিনে তালাবদ্ধ বিএনপির কার্যালয়

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকার কলাপসিপল গেট বাইরে থেকে তালা দেওয়া। ছবি : কালবেলা
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকার কলাপসিপল গেট বাইরে থেকে তালা দেওয়া। ছবি : কালবেলা

বিএনপির ডাকা দেশব্যাপী হরতাল আজ রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে শুরু হয়েছে। তবে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিংবা এর আশপাশের এলাকায় হরতালের সমর্থনে কোনো মিছিল কিংবা দলটির কোনো নেতার উপস্থিতি নেই। নয়াপল্টন এলাকা পুরোপুরি পুলিশের দখলে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকার কলাপসিপল গেট বাইরে থেকে তালা দেওয়া রয়েছে। তবে এই তালা কে দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। কার্যালয়ের ভেতরে দলটির কোনো নেতা কিংবা স্টাফ নেই বলে জানা গেছে।

বিএনপি কার্যালয়ের সামনের অংশটুকু ক্রাইম সিন হিসেবে চিহ্নিত করে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে শনিবার রাত থেকে। এখনো সে অবস্থায় রয়েছে।

আজ রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কার্যালয় এলাকায় যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সে জন্য তৎপর আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কার্যালয়ের আশপাশের দোকানপাট বন্ধ রয়েছে।

বিএনপির নয়াপল্টনের মহাসমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলার প্রতিবাদে রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা এই হরতালের ডাক দেয় দলটি। এ দিকে নয়াপল্টন এলাকায় বিএনপির নেতাকর্মীদের দেখা না গেলেও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে সকালে হরতাল পালনে শান্তিনগর ও সাইনবোর্ড এলাকায় মিছিল হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১১

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৪

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৫

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৮

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৯

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

২০
X