কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৭:০২ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী।

তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২ নভেম্বর) দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এই ঘোষণা দেন।

বর্তমান সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে আগামী ৫ নভেম্বর (রোববার) ভোর ৬টা থেকে ৭ নভেম্বর (মঙ্গলবার) ভোর ৬টা পর্যন্ত সারা দেশে টানা ৪৮ ঘণ্টা শান্তিপূর্ণ অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী।

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি এবং দেশপ্রেমিক সংগ্রামী জনতার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন জানিয়েছেন মাওলানা এটিএম মা’ছুম।

তিনি বলেন, বর্তমান সরকার আবার ক্ষমতায় আসার জন্য সাজানো নির্বাচনের নাটক মঞ্চস্থ করার পাঁয়তারা করছে। সরকার অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকার অসৎ উদ্দেশ্যে দেশকে একটি অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।

বিএনপির সঙ্গে ঐক্যের প্রশ্নে চরমোনাই পীরের ব্যাখ্যা

৪৮ ঘণ্টার টানা কর্মসূচির আগে দলটি আগামীকাল শুক্রবার সারা দেশে দোয়া মাহফিলেরও ঘোষণা দিয়েছে বলেও তিনি জানান।

গত রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে জামায়াতে ইসলামী। এরপর এক দিন বিরতি দিয়ে মঙ্গলবার থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দিয়েছিল দলটি।

মহাসমাবেশ বাস্তবায়নে যেসব কৌশল নিয়েছে চরমোনাই

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১০

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১১

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১২

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৩

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৪

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৫

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৬

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৭

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৯

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

২০
X