কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি কার্যকর হয়েছে আজ স্থানীয় সময় ৪টায়। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে লেবাননে অন্তত ১২টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

শুক্রবার (১৯ জুন) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, লেবাননের নাবাতিয়েহ, জাবাল আল-রাফি, আল-রাইহান, আদশিত ও মাসির হাব্বুশসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিমান হামলা চালানো হয়েছে।। এছাড়া পৃথক আরেকটি স্থানেও ইসরায়েলি গোলাবর্ষণের ঘটনাও ঘটেছে।

এদিকে স্থানীয় সময় বিকেল ৪টা ৪৮ মিনিট থেকে নাবাতিয়েহ ও আশপাশের এলাকায় অব্যাহতভাবে গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, লেবাননের পরিস্থিতি এখনো যুদ্ধবিরতির মতো মনে হচ্ছে না। বরং অতীতের অভিজ্ঞতারই পুনরাবৃত্তি হয়েছে। কারণ, প্রতিবার যুদ্ধবিরতি ঘোষণার পরই নতুন করে সামরিক তৎপরতা দেখা যাচ্ছে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ লেবাননে যেকোনো হুমকির জবাব দিতে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসরায়েলি বাহিনী তাদের ‘অভিযান পরিচালনার স্বাধীনতা’ বজায় রাখবে।

এ অবস্থায় যুদ্ধবিরতির প্রকৃত কার্যকারিতা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংশয় তৈরি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১০

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১১

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১২

নাহিদা আক্তারের রেকর্ড

১৩

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৪

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৫

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৬

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৭

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৯

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

২০
X