কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০২:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ফের মেজর হাফিজের বিএনএমে যোগদানের গুঞ্জন

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পানিসম্পদ মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ছবি সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পানিসম্পদ মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ছবি সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পানিসম্পদ মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগদান করতে পারেন। রোববার (২৬ নভেম্বর) বিকেলে গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বিএনপি ছেড়ে বিএনএমে যোগদান করবেন বলে রাজনৈতিক অঙ্গনে ফের গুঞ্জন শুরু হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এদিন বিকেল ৩টা থেকে বিএনএমের মনোনয়ন বোর্ড দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করবে। এই অনুষ্ঠানে একজন সাবেক মন্ত্রিসহ আরও কয়েকজনের বিএনএমে যোগদান করার কথা রয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। এর ফলে মেজর হাফিজের বিএনএমে যোগদানের গুঞ্জন আরও ডালপালা মেলেছে।

বিএনএমের মহাসচিব ড. মো. শাহজাহান শনিবার (২৫ নভেম্বর) রাতে কালবেলাকে বলেন, গত ২১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত তিন শতাধিক দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। গুলশানে দলীয় কার্যালয়ে রোববার বিকেল তিনটা থেকে বিএনএমের মনোনয়ন বোর্ড মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করবে। এই অনুষ্ঠানে একজন সাবেক মন্ত্রীসহ আরও কয়েকজন নেতার বিএনএমে যোগদান করার কথা রয়েছে। তবে তিনি তার নাম প্রকাশ করতে চাননি। শুধু বলেছেন, অপেক্ষা করুন চমক আসতে পারে।

বিএনপি দলীয় সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে। এমন প্রেক্ষাপটে দলটির নেতা মেজর হাফিজ বিএনএমে যোগদান করে নির্বাচন করতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন ধরে গুঞ্জন রয়েছে। যদিও মেজর হাফিজ এ ধরনের গুঞ্জনের বিষয়টি ইতোমধ্যে নাকচ করে দিয়েছেন।

তবে বিএনএম সূত্রমতে, মেজর হাফিজ বিএনএমে যোগদান করবেন বলে সম্প্রতি দলটির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ড. মো. শাহজাহানকে মহাসচিব করা হলেও চেয়ারম্যানের পদটি খালি রাখা হয়েছে। কারণ, হাফিজ উদ্দিন আহমেদ যোগদান করলে তাকে দলটির চেয়ারম্যান করার কথা।

আপাতত ফরিদপুর-১ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফরকে বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। তবে মেজর হাফিজের অপেক্ষায় রয়েছে বিএনএম। রোববার মেজর হাফিজ বিএনএমে যোগ দিলে তাকে ঘিরে সৃষ্টি হওয়া ধোঁয়াশার অবসান ঘটবে।

এদিকে বিএনপি ও জাতীয় পার্টির পাঁচজন সাবেক সংসদ সদস্য ইতোমধ্যে বিএনএমে যোগ দিয়েছেন। তারা সবাই বিএনএম থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। এরমধ্যে চারজন বিএনপির এবং একজন জাতীয় পার্টির সাবেক এমপি রয়েছেন।

গত ২০ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি দলীয় সাবেক ৪ জন সংসদ সদস্য বিএনএমে যোগদান করেন। তারা হলেন- ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবদুল ওহাব, সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদিন এবং বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ড. আবদুর রহমান।

এছাড়া শনিবার (২৫ নভেম্বর) রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে নীলফামারী-১ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী বিএনএমে যোগদান করেন। এ সময় জাফর ইকবালের সঙ্গে আরও ১৩ জন বিভিন্ন পেশার লোক দলটিতে যোগ দেন।

বিএনপির সাবেক ৪ এমপির যোগদান প্রসঙ্গে বিএনএমের মহাসচিব ড. মো. শাহজাহান বলেন, তারা স্বেচ্ছায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন। বিএনপি ভাঙার কোনো চেষ্টাই করছে না বিএনএম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১০

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১১

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১২

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৩

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৪

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৫

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৬

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৭

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৮

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৯

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

২০
X