কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৬:০৮ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:১৯ এএম
অনলাইন সংস্করণ

এবার হরতালের ডাক দিল বিএনপি

বিএনপির লোগো।
বিএনপির লোগো।

আগামী সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, আগামী সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত দেশব্যাপী হরতাল পালন করা হবে।

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং তপশিল বাতিলের দাবিতে গত ২৮ অক্টোবরের পর থেকে দফায় দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি-জামায়াত ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো।

সর্বশেষ বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হয় ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টায়। মাঝে বৃহস্পতি ও রোববার এ দুই কর্মদিবসে কোনো কর্মসূচি রাখেনি তারা।

এদিকে ইসির নিষেধাজ্ঞার মধ্যেই ১৮ ডিসেম্বরের পর নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার ছক কষছে বিএনপি। ইঙ্গিত দিচ্ছে আরও কঠোর হওয়ার।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হচ্ছে ১৮ ডিসেম্বর। তাই সেদিন থেকে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় কিংবা ভোটাররা ভোটদানে নিরুৎসাহিত হয় - এমন কর্মসূচির অনুমতি না দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পরিপত্র জারি করা হয়েছে।

এ প্রেক্ষাপটে ১৮ ডিসেম্বর থেকে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে বিএনপি। দলের নেতারা বলছেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ যা যা করেছিল তার থেকেও শেষ সময়ে এসে কঠোর হবেন তারা।

দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সম্প্রতি বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে ওই নির্বাচন বানচাল করতে যেসব কর্মসূচি দিয়েছিল, ২০২৩ সালে বিএনপি ও সমমনারা জনগণকে সাথে নিয়ে তার থেকেও কঠোর কর্মসূচি দেবে। আমরা এ নির্বাচন প্রতিহত করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১০

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১২

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৩

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৪

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৫

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৬

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৮

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X