কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ১১:২৫ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ৮টার কিছুক্ষণ পরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে পৌঁছান শেখ হাসিনা। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ছোট বোন শেখ রেহানা। আরও ছিলেন জাতির পিতার দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক এবং প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।

এর আগে বনানী কবরস্থানেও পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তারা। বনানীতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি ফাতিহা পাঠ, মোনাজাত এবং কবরে ফুল ছেটান। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় উপলক্ষে বুধবার (১০ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১০

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১১

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১৩

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

১৪

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১৫

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১৬

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১৭

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১৮

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৯

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

২০
X