কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ১০:৪৬ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের প্রতিচ্ছবি দেশরত্ন শেখ হাসিনা : আবদুস সবুর

সংসদ সদস্য এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। পুরোনো ছবি
সংসদ সদস্য এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। পুরোনো ছবি

সংসদ সদস্য এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সজাগ থাকে সারা বাংলাদেশ। সাথে সাথে অতন্দ্র প্রহরী থাকেন প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। তিনি শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের প্রতিচ্ছবি।

শুক্রবার (২৬ জানুয়ারি) কুমিল্লার দাউদকান্দির সাহাপাড়ায় শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়া কেন্দ্রীয় মন্দির উদ্যোগে ৫০তম শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভোটদানের মাধ্যমে পঞ্চমবারের মতো ক্ষমতায় এসেছেন বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাদের সাথে নিয়েই প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এক ক্ষুদ্র কর্মী হিসেবে স্মার্ট ও উন্নত আধুনিক দাউদকান্দি তিতাস গঠন করব।

মন্দির কমিটির সভাপতি অশোক সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলার আওয়ামী লীগের সহসভাপতি ড. আব্দুল মান্নান জয়, সহসভাপতি বশিরুল আলম মিয়াজি, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব লীল মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ সেইন, কুমিল্লা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল, সালাউদ্দিন রিপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১০

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১১

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১২

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৩

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৪

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৫

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৬

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৭

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৮

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১৯

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

২০
X