কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৪ এএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

সরকার বাতাসে ভাসছে, যেকোনো সময় ধসে পড়বে : বিএনপি

সরকার বাতাসে ভাসছে, যেকোনো সময় ধসে পড়বে : বিএনপি

বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, এখন সরকার হাওয়ায় ভাসছে। জনগণ নেই, ফাউন্ডেশন নেই। যেকোনো সময় ধসে পড়বে। গণঅভ্যুত্থানের মাধ্যমেই এ সরকারের পতন হবে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন (বাঁয়ে) এবং যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ছবি: সংগৃহীত

ব্যারিস্টার খোকন বলেন, নির্বাচন কমিশন ৭ জানুয়ারির নির্বাচনে জালিয়াতিতে সহযোগিতা করেছে। আমাদের অবস্থান আগের মতোই আছে। যেখানে দেশের ৯৫ শতাংশ জনগণ ভোট বর্জন করেছেন, সেখানে লাঠিপেটা করে, মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কতদিন রাখা যাবে? এখন সরকার হাওয়ায় ভাসছে। জনগণ নেই, ফাউন্ডেশন নেই। যেকোনও সময় ধসে পড়বে। গণঅভ্যুত্থানের মাধ্যমেই এ সরকারের পতন হবে।

অপর এক প্রশ্নের জবাবে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আন্দোলন তো এখনো দেখেননি কিছু। নির্বাচনের পর পৃথিবীর বিভিন্ন দেশে যে আন্দোলন হয়েছে, ঠিক সেভাবেই এ দেশেও আন্দোলন হবে। আন্দোলন মাত্র শুরু হয়েছে। গণতান্ত্রিক আন্দোলনের একটা ভিন্ন রূপ আছে। সেই রূপটা এখনো শুরু হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১০

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১১

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১২

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৪

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৫

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৭

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৮

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৯

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

২০
X