কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০৬:৪৯ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিরোধীদের কারান্তরীণের নির্মম খেলায় মেতেছে সরকার : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭ জানুয়ারি প্রহসনমূলক ও একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জোর করে অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করেছে দখলদার আওয়ামী লীগ। এখন বিরোধীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় সাজা প্রদান এবং আদালতকে দিয়ে জামিন নামঞ্জুর ও কারান্তরীণ করার নির্মম খেলায় মেতে উঠেছে।

দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলনের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ এবং অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং অঙ্গ সংগঠনের ২৭ জন নেতাকর্মীর জামিন নাকচ করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে রোববার (২১ এপ্রিল) এক বিবৃতি তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকারবিরোধী নেতাকর্মীদের মিথ্যা মামলায় সাজা প্রদান এবং আদালতকে দিয়ে জামিন নামঞ্জুর ও কারান্তরীণ করার নির্মম খেলায় মেতে উঠেছে। তারই ধারাবাহিকতায় দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিলনের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, সাবেক সহ-সভাপতি মো. মোরসালিনসহ ৩ জন, হাজারীবাগ থানার সাবেক সাধারণ সম্পাদক আবদুল আজিজ, বিএনপি নেতা সাবের হোসেন, কালাম, হান্নান খান, আবু কাউসার ভূঁইয়া, হুমায়ুন, আনিসুর রহমান শিপলু, সানি ও ইয়াসিন, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, বংশাল থানার ৩৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ উদ্দীন সিরাজ, যুগ্ম সম্পাদক সেন্টু আহমেদ সাকি, ৩২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মঞ্জুরুল হক, বিএনপি নেতা মোহাম্মদ মঈন, ৩৩নং ওয়ার্ড যুবদল সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি রাজু বল্লম রাজু, মো. রকি, ৩৩নং ওয়ার্ড বিএনপি নেতা মো. বিল্লাল, মো. ফালান, মোহাম্মদ রনি, ৩৫নং ওয়ার্ড বিএনপি নেতা মামুন, সাগর, শাওনসহ ২৭ জন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীর জামিন নামঞ্জুর ও জেলহাজতে প্রেরণ বর্তমান আওয়ামী ডামি সরকারের চলমান অপকর্মেরই নিরবচ্ছিন্ন অংশ।

মির্জা ফখরুল বলেন, দখলদার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের এ ধরনের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যে নিপতিত হবে। আর তাই জনগণ বর্তমান ডামি আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে আন্দোলন-সংগ্রামে আরও বেশি বলীয়ান হয়ে উঠেছে।

বিএনপি মহাসচিব অবিলম্বে উল্লিখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, একজনের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১০

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১১

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১২

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৩

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৪

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৫

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৬

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৭

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৮

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৯

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

২০
X