কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘রিজার্ভ নিয়ে কোনো লুকোচুরি বরদাশত করা হবে না’

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ঢাকা মহানগর দক্ষিণের বার্ষিক দায়িত্বশীল মূল্যায়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা ইউনুছ আহমাদ। ছবি : কালবেলা
ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ঢাকা মহানগর দক্ষিণের বার্ষিক দায়িত্বশীল মূল্যায়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা ইউনুছ আহমাদ। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, রিজার্ভ নিয়ে সরকারের নানা মহলে নানা বক্তব্য আসছে। অপরদিকে ভারতের গণমাধ্যমে রিজার্ভ চুরির রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিজার্ভ নিয়ে আসলে কী ঘটেছে তা জাতির সামনে স্পষ্ট করতে হবে। একইসঙ্গে রিজার্ভ নিয়ে কোনোপ্রকার লুকোচুরি বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ার দেন তিনি।

শুক্রবার (২৪ মে) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের বার্ষিক দায়িত্বশীল মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইউনুছ আহমাদ বলেন, ফিলিস্তিনের সমস্যা শুধু ফিলিস্তিনের নয়। মসজিদুল আকসা সমগ্র মুসলিম উম্মাহর সম্পদ। উম্মাহর সম্পদ রক্ষা করার জন্য ওআইসিসহ মুসলিম বিশ্বকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আগামী ৩১ মে ঢাকায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে গণমিছিল সফল করার জন্য সকলকে আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আলতাফ হোসাইন, আনোয়ার হোসেন, আবদুল আউয়াল, ডা. শহীদুল ইসলাম, কেএম শরীয়াতুল্লাহ, মুহাম্মদ মাকসুদুর রহমান, ফজলুল হক মৃধা, নজরুল ইসলাম খোকন, নজরুল ইসলাম ও এমএম শোয়াইব প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১০

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

১১

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১২

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৩

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৫

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৬

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৭

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৮

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৯

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

২০
X