কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০৬:৫৯ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৪, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

চামড়াশিল্প নিয়ে দেশে নৈরাজ্য চলছে : হেফাজত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব শায়েখ সাজিদুর রহমান।

শনিবার (১৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, কোরবানির ঐতিহাসিক শিক্ষা ও তাৎপর্য নিয়ে পবিত্র ঈদুল আজহা সমাগত। ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত করে। এবারের ঈদুল আজহায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

হেফাজত নেতৃদ্বয় বলেন, গত কয়েক বছর থেকে আমরা দেখছি, চামড়াশিল্প নিয়ে দেশে নৈরাজ্য চলছে। কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত নিয়ে সরকার পাচারকারী সিন্ডিকেট হোতাদের নিয়ন্ত্রণের পরিবর্তে সহযোগীর ভূমিকা পালন করছে। চামড়ার দাম নিয়ে দেশে নৈরাজ্য তৈরি চলছে। যার কারণে প্রকৃত দামও পাচ্ছেন না মালিকরা। চামড়ার ন্যায্যমূল্য না পাওয়ায় হাজার হাজার কওমি মাদ্রাসা, এতিমখানা এবং সমাজের গরিব দুস্থ মানুষ মারাত্মকভাবে বঞ্চিত হচ্ছেন। সরকার কোনোভাবে এর দায়ভার এড়াতে পারবে না।

তারা আরও বলেন, জাতীয় অর্থনীতির চাকা সচল রাখতে হলে অবশ্যই চামড়াশিল্পে উন্নয়ন ঘটাতে হবে। জাতীয় অর্থনীতিতে অবদান রাখা একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো চামড়া। অথচ স্মরণকালের মধ্যে সবচেয়ে বিপর্যয়ের মুখে পড়েছে কোরবানির পশুর চামড়ার বাজার। অসাধু কতিপয় সিন্ডিকেটের মাধ্যমে দেশের সম্ভাবনাময় চামড়াশিল্পকে যারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

১০

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৩

ইংল্যান্ডের দারুণ শুরু

১৪

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৫

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৭

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৮

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৯

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

২০
X