কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় হেফাজতের নিন্দা 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগের জোবায়েরপন্থিদের ওপর সাদপন্থিদের নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বুধবার (১৮ ডিসেম্বর) এক লিখিত বার্তায় এ প্রতিবাদ জানান হেফাজতের আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।

বার্তা তিনি বলেন, আজ অত্যান্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, গত রাতে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাহাজ্জুদ নামাজরত এবং ঘুমন্ত দাওয়াত ও তাবলিগের সাথী ভাইদের ওপর সাদপন্থিদের নৃশংস হামলার ঘটনায় আমরা যারপরনাই বিস্মিত ও হতবাক হয়েছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, তাদের এই সন্ত্রাসী হামলায় চারজন নিরীহ ও নিরস্ত্র সাথী ভাই শহাদাত বরণ করেছেন। এ ছাড়া শত শত সাথী ভাই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মাঝে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আমরা এই বর্বরোচিত হামলার হুকুমদাতা এবং এর সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। সাদপন্থিরা এই নির্মম হত্যাকাণ্ড ঘটানোর মাধ্যমে এদেশে দাওয়াত ও তাবলিগের কাজ করার নৈতিক অধিকার হারিয়েছে। তাই দাওয়াত ও তাবলিগের নামে তাদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে।

তিনি বলেন, দাওয়াত ও তাবলিগের মেহনত নবীওয়ালা কাজ। এ কাজে যারা যুক্ত থাকবেন, তাদেরকে নববী সিফাত ধারণ করতে হবে। পক্ষান্তরে সাদপন্থিদের বিগত ২০১৮ সালের পহেলা ডিসেম্বর ও গতরাতের কার্যকলাপ প্রমাণ করে- তারা একটি সন্ত্রাসী গ্রুপ। এ ধরনের সহিংস কার্যকলাপ ইসলাম কখনো অনুমোদন দেয় না। যারা এই সন্ত্রাসী হামলার সাথে জড়িত, তারা কখনো-ই তাবলিগের লোক হতে পারে না। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, গত রাতের সহিংসতা বা নাশকতার সঙ্গে জড়িত সকল ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। একজনকেও ছাড় দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, দাওয়াত ও তাবলিগের কাজের বর্তমান রূপ প্রতিষ্ঠা করেছেন মাওলানা ইলিয়াস (রহ.), যিনি উম্মুল মাদারিস দারুল উলূম দেওবন্দের সন্তান এবং এই কাজ তার প্রতিষ্ঠালগ্ন থেকেই উলামায়ে কিরামের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। অতএব দ্রুত সময়ে বাংলাদেশেও সার্বিকভাবে দাওয়াত ও তাবলিগের কাজ আলেম উলামাদের তত্ত্বাবধানে সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়ার জন্য সরকারের নিকট বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের আপামর তাওহিদি জনতাকে এই নবীওয়ালা কাজের সাথে সঠিকভাবে এবং উলামায়ে কিরামের অধীনে থেকে নিজেকে জুড়ে রাখার উদ্বাত্ত আহবান জানাচ্ছি।

লিখিত বক্ত্যের শেষ তিনি বলেন, ইসলামের আদর্শ হলো মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা এবং কোনো ধরনের সহিংসতা ইসলাম সমর্থন করে না। তাই এহেন পরিস্থিতিতে আমরা ধর্মীয় সহনশীলতা, শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X