কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসা বন্ধের হুমকির প্রতিবাদ হেফাজতের

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর সাদপন্থিদের হত্যাযজ্ঞের বিচারের দাবিতে মিছিল করায় বিএনপির নাম ভাঙিয়ে মঈনুদ্দিন গং ঢাকার শ্যামলীতে অবস্থিত মাদরাসাতুল কাউসার আল ইসলামিয়া বন্ধ করার হুমকি দেওয়ার ঘটনায় আমরা যারপরনাই বিস্মিত ও হতবাক হয়েছি। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

রোববার (২২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

উদ্বেগ জানিয়ে তিনি বলেন, গত শনিবার শেরেবাংলা নগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন তার দলবল নিয়ে মাদ্রাসায় উপস্থিত হন। ইজতেমা ময়দানে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া ছাত্র এবং সাদপন্থিদের সব কার্যক্রম বন্ধের দাবিকে কেন্দ্র করে মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের প্রতি জবাবদিহিতা তলব করে। একপর্যায়ে তারা মাদ্রাসার আসাতিযায়ে কেরামের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় এবং মারমুখী ভঙ্গিতে নানা ধরনের হুমকি-ধমকি দিতে থাকে। এমনকি তারা মাদ্রাসা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।

আজিজুল হক আরও বলেন, এই ন্যক্কারজনক ঘটনায় প্রশ্ন ওঠে, কেন স্থানীয় রাজনৈতিক নেতার কাছে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহি করতে হবে? মাদ্রাসা একটি স্বতন্ত্র ধর্মীয় প্রতিষ্ঠান, যেখানে ছাত্রদের পারিবারিক, সামাজিক, নৈতিক শিষ্টাচার ও নাগরিক হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব, কর্তব্য এবং দ্বীনি শিক্ষা দেওয়া হয়। এরপরও মঈন উদ্দিন প্রভাবশালী একটি রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে নিজের ক্ষমতার জোর খাটিয়ে হুমকি দেওয়ার দুঃসাহস দেখায়, যা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি বলেন, এই ঘটনার মাধ্যমে মাদ্রাসার শান্তিপূর্ণ পরিবেশ ও ছাত্রদের মনোবল ভেঙে দেওয়ার অপপ্রয়াস চালানো হয়েছে। এটি শুধু মাদ্রাসার জন্য নয়, বরং ধর্মপ্রাণ মুসলমানদের জন্যও গভীর উদ্বেগের বিষয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতাদের প্রতিও আহ্বান জানাচ্ছে, যেন তারা এ ঘটনার বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং ভবিষ্যতে এমন ন্যক্কারজনক ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপ নেয়।

আজিজুল হক আরও বলেন, স্পষ্টভাবে বলতে চাই, মাদ্রাসা ও আলেম সমাজের ওপর কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা হুমকির মাধ্যমে পতিত ফ্যাসিস্ট আমলের মতো কোণঠাসা করে রাখা যাবে না। তদুপরি, মাওলানা সাদের অনুসারীরা প্রশাসনের আইন ভঙ্গ করে বিভিন্ন সহিংস কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে স্পষ্টভাবে রাষ্ট্রবিরোধী অবস্থান নিয়েছে এবং তাদের কার্যক্রম দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

পরিশেষে, আমরা দেশের সর্বস্তরের নাগরিক ও রাজনৈতিক দলকে আহ্বান জানাই, মাদ্রাসা এবং ধর্মীয় প্রতিষ্ঠানকে অহেতুক রাজনৈতিক প্রভাব থেকে দূরে রেখে ঐক্য ও সহমর্মিতার পরিবেশ বজায় রাখুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১০

ইবনে সিনায় চাকরির সুযোগ

১১

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১২

নামাজরত মুসল্লির মৃত্যু

১৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৪

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৫

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৬

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৭

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৮

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৯

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

২০
X