সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সৌদি আরবে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : কালবেলা
সৌদি আরবে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : কালবেলা

সৌদি আরবে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার নবযাত্রার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) এ উপলক্ষে মক্কার এশিয়ান পলিক্লিনিকের অডিটোরিয়ামে কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়।

সৌদি আরব ফটিকছড়ি প্রবাসী সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হাসানের সভাপতিত্বে ও কালবেলার সৌদি আরব প্রতিনিধি কামাল পারভেজ অভির উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব-বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এম ওয়াই আলা উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন, মক্কা এশিয়ান পলিক্লিনিকের জনসংযোগ অফিসার সাফায়াত হোসেন, মোহাম্মদ শরীফ, মক্কা এনটিভি দর্শক ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মক্কার ব্যবসায়ী শেখ রুবেল আহমেদ, মক্কার ব্যবসায়ী কাসেম হারুন, কামাল রণি, ডায়মন্ড টেইলার্সের পরিচালক মোহাম্মদ শাহাজাহান।

বক্তব্য রাখেন, এটিএন বাংলা ও এটিএন নিউজের সৌদি আরব প্রতিনিধি সাজিদুল ইসলাম, সি প্লাসের সৌদি আরব প্রতিনিধি খলিল চৌধুরী, মক্কার ব্যবসায়ী রাসেল খান, জাকের উল্লাহ বাচ্চু, আবু তাহের, তারেক আজিজ চৌধুরী, সাইফুল ইসলাম প্রমুখ।

শুরুতে কোরআন তেলোয়াত করেন মোহাম্মদ জহির। স্বাগত বক্তব্য রাখেন, জিটিভির সৌদি আরব প্রতিনিধি সেলিম আহমেদ।

উপস্থিত ছিলেন, ফিরোজ আলম, জামাল পারভেজ, সোহেল শরীফসহ অন্যরা।

বক্তারা বলেন, প্রকাশের পর খুব দ্রুত দেশ ও প্রবাসের মাটিতে জনপ্রিয় হয়ে উঠেছে কালবেলা।

পরে কালবেলার বর্ষপূর্তিতে ফুলেল শুভেচ্ছা জানান এশিয়ান পলিক্লিনিকের পক্ষ থেকে জাহরাত খুদাই ও এশিয়ান পলিক্লিনিক আল নাসিম এর পক্ষ থেকে ভিপি সরফুদ্দিন আহমেদ, ভিপি সাঈদ টাঙ্গাল, জনসংযোগ অফিসার সাফায়াত হোসেন, মোহাম্মদ শরীফ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ গণমাধ্যম কর্মীরা।

আলোচনা সভা শেষে আগত অতিথিদেরকে নিয়ে বর্ষপূর্তির কেক কাটা হয়। পরে এক নৈশভোজের আয়োজন করা হয়।

পুরো অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ এনাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X