কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় ইরানের জায়গা দখল করছে সৌদি আরব!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিরিয়ায় বাশার আসাদবিরোধী আন্দোলন শুরু হয় ২০১১ সালে। সেসময় আন্দোলনকারীদের পক্ষ নিয়েছিল সৌদি আরব। আর মধ্যপ্রাচ্যের আরেক পরাশক্তি ইরানের অবস্থান ছিল সম্পূর্ণ বিপরীতমুখী। বাশার আল আসাদকে সিরিয়ার ক্ষমতায় টিকিয়ে রাখতে বদ্ধপরিকর ছিল তেহরান। আর তাই রাশিয়ার সঙ্গে মিলে বাশার আল আসাদের পাশে দাঁড়িয়েছিলেন খামেনি।

এক যুগেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর অবশেষে পতন হয়েছে বাশার আসাদ সরকারের। বিদ্রোহীদের কাছে হেরে দেশ ছেড়ে পালিয়ে গেছেন স্বৈরশাসক আসাদ। আর আসাদের পতনের সঙ্গে সঙ্গে দামেস্ক থেকে হাত গোটাতে হয়েছে রাশিয়া ও ইরানকে।

সিরিয়ার পরিবর্তিত পরিস্থিতিতে ইরানের সে জায়গা এখন দখলে নিচ্ছে সৌদি আরবই। গেল ৮ ডিসেম্বর বাশার আসাদ সরকারের পতন ও পলায়নের পর রিয়াদ-দামেস্কের সম্পর্কে ফের নতুন বাতাস বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিদ্রোহীদের নিয়োগ পাওয়া নতুন পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানি নিজের প্রথম সফরে সৌদিকে বেছে নিয়েছেন।

দীর্ঘ এক দশক ধরে সিরিয়াকে আরব লীগের বাইরে ছুড়ে ফেলা হয়েছিল। পরে অবশ্য সৌদি-সিরিয়ার সম্পর্কের বরফ কিছুটা গলে। তখন আরব লীগে আবারও ঠাঁই হয় সিরিয়ার। তবে দুই দেশের সম্পর্ক সেভাবে এগোয়নি। এখন নতুন সরকার সিরিয়ার ক্ষমতায় আসায় ধারণা করা হচ্ছে দামেস্ক হবে সৌদি আরবের অন্যতম অগ্রাধিকার।

সিরিয়ায় নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আল-শিবানিকে সৌদি যেতে আমন্ত্রণ জানান তার সৌদি সমকক্ষ প্রিন্স ফয়সাল বিন ফারহান। সৌদির সঙ্গে সিরিয়া কৌশলগত সম্পর্ক স্থাপন করতে চায় বলেও সোমবার এক টুইট বার্তায় জানিয়েছেন আল-শিবানি।

চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবের রয়েল কোর্টের একজন উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিরিয়ার বিদ্রোহীদের নেতা আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাৎ করে। এরপর দুই দেশের সম্পর্কে ব্যাপক উন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

কেন পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট?

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

মেসিকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা!

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

১০

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

১১

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

১২

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

১৩

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৪

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

১৫

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

১৬

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

১৭

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

১৮

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

১৯

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

২০
X