কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘শেখ হাসিনা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চান’

জাগপার যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এস এম রহমত উল্লাহ ভূঁইয়া। ছবি : কালবেলা
জাগপার যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এস এম রহমত উল্লাহ ভূঁইয়া। ছবি : কালবেলা

শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের সরকারি আমলাদের উসকানি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এস এম রহমত উল্লাহ ভূঁইয়া। তিনি বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করাই শেখ হাসিনার লক্ষ্য।

বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যুক্তরাষ্ট্র জাগপা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রহমত উল্লাহ এসব কথা বলেন।

জাগপা নেতা রহমত উল্লাহ ভূঁইয়া বলেন, বাংলাদেশে দ্রুত নির্বাচন হলে আওয়ামী লীগের জন্য মহাবিপদ ঘটতে পারে। সে বিষয়টি বিবেচনায় রেখে নির্বাচন ঠেকাতে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হোক, এটা কখনো ভারত চায় না!

তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। ভারতে বসে তিনি বাংলাদেশের সরকারি আমলাদের উসকানি দিচ্ছেন এবং সরকারি ঊর্ধ্বতন পদে আওয়ামী দোসররা যাতে বহাল থাকতে পারে, সেজন্য শত শত কোটি টাকা খরচ করছেন। শুধু তাই নয়, আমেরিকা, চীন, রাশিয়া এবং জাতিসংঘকে আওয়ামী লীগের পক্ষে টানার জন্য হাজার হাজার কোটি ডলারে লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছেন।

এসময় সমাবেশে আরও বক্তব্য রাখেন- সাংবাদিক অধ্যাপক সৈয়দ আজাদ, জাসাস ইউএসএ শাখার সেক্রেটারি জাহাঙ্গীর সৌরওয়ার্দী, বিএনপি নেতা হুমায়ুন কবির পলাশ, আছান উল্লাহ বাচ্চু, প্রফেসর মিন্টু, হাজী আনোয়ার হোসেন, জাগপা ইউএসএ শাখার সেক্রেটারি নোমান সিদ্দিকী, আশরাফুল হাসান, মো. মামুন, মো. ইকবাল হোসেন, মো. ইউসুফ, মো. ফারুক, মাওলানা মহিউদ্দীন, দিদার উদ্দিন, ইসমাইল হোসেন, ইমরান হোসেন, মীর হোসেন, মহিন উদ্দিন মাহফুজ, শাহাইনশা, রকি, সিরাজুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সুরঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১০

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১১

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১২

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৩

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৪

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৭

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৯

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

২০
X