রোম (ইতালি) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

ইতালিতে এক বাংলাদেশি গ্রেপ্তার

মানবপাচার ও ভুয়া অভিবাসন চক্রের বিরুদ্ধে অভিযান চালায় ইতালি পুলিশ। ছবি : কালবেলা
মানবপাচার ও ভুয়া অভিবাসন চক্রের বিরুদ্ধে অভিযান চালায় ইতালি পুলিশ। ছবি : কালবেলা

ইতালির পেস্কারা ও আবরুৎসো অঞ্চলে চালানো এক অভিযানে মাহবুব আহমেদ (৪৫) নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তারের খবর প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যম।

জানা যায়, মানবপাচার ও ভুয়া অভিবাসন চক্রের বিরুদ্ধে চালানো অভিযানে গত ৩ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। গ্রেপ্তার মাহবুব আহমেদের গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেটে।

পুলিশ জানায়, মাহবুব আহমেদের নেতৃত্বে পরিচালিত এই চক্র দেক্রেতো ফ্লুসির সুযোগকে অপব্যবহার করে ভুয়া জব কনট্রাক্ট ও নথিপত্র তৈরি করে শত শত বাংলাদেশিকে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করায়। অভিবাসীদের কাছ থেকে চড়া মূল্যে অর্থ আদায় করে চক্রটি প্রায় ৩ মিলিয়ন ইউরো (৩৬ কোটি টাকার বেশি) হাতিয়ে নেয়।

তদন্তে আরও জানা গেছে, এ চক্রের বিরুদ্ধে অবৈধ অভিবাসন পরিচালনা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজির চেষ্টা এবং ডাকাতির মতো গুরুতর অভিযোগও রয়েছে।

এই মামলায় ইতোমধ্যে আরও ১৯ জনকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। তাদের অনেকেই নথি প্রস্তুত, অর্থ লেনদেন এবং লোক সংগ্রহের কাজে যুক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে।

চক্রটির সঙ্গে কিছু স্থানীয় ইতালীয় নাগরিক অসাধু ব্যবসায়ীও জড়িত ছিল। যারা ভুয়া কোম্পানির মাধ্যমে কাগজপত্র তৈরি করে দিত ক্লিক ডে-র জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১০

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১১

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১২

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৩

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৪

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৫

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৬

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৭

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৮

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৯

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

২০
X