ফ্রান্স প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ
ফ্রান্সে দোয়া মাহফিল

‘আপসহীন খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ঐক্যের প্রতীক’

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ফ্রান্স বিএনপির দোয়া মাহফিল। ছবি : কালবেলা
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ফ্রান্স বিএনপির দোয়া মাহফিল। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে ফ্রান্স বিএনপির দোয়া মাহফিলে বক্তারা বলেছেন, আপসহীন রাষ্ট্রনায়ক বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ঐক্যের প্রতীক। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমৃত্যু লড়াই করে গেছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ২টায় প‍্যারিস সংলগ্ন কাত্র শেমাঁ অবেরভিলিয়ে বাংলাদেশ কমিউনিটি জাতীয় মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিল সভাপতিত্ব করেন ফ্রান্স বিএনপি সাবেক সহসভাপতি সিরাজুর রহমান।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের ভূখণ্ডে যতদিন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই থাকবে, ততদিন মুক্তিকামী দেশপ্রেমিক জনগণ তার জীবন থেকে সাহস ও প্রেরণা খুঁজে নেবে।

ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহেরের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের মিশন উপ-প্রধান এহসানুল হক, বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এবং দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, দূতাবাসের দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিল, ফ্রান্স বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুল আলম রাঙ্গা, সাবেক সহ সভাপতি শাহ জামাল, সহসভাপতি রশিদ পাটোয়ারী, তসলিম আহমেদ, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাটোয়ারী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহম্মেদ, সাবেক অর্থবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শিপার, যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম মিল্টন সরকার, ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেক, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সিনিয়র সহসভাপতি আবদুল কুদ্দুস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক আহমেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম সায়েম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম আলী চৌধুরী, জাসাসের সদস্যসচিব মেহেদি হাসান রনি, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা কুতুবউদ্দিনসহ ফ্রান্স বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং দলমত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে ফ্রান্স বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনুস ও তার উপদেষ্টা পরিষদ এবং সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X