কুয়েত প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েতে আগুনে পুড়ে বাংলাদেশির মৃত্যু

মো. জামাল মাতব্বর। ছবি : সংগৃহীত
মো. জামাল মাতব্বর। ছবি : সংগৃহীত

কুয়েতের ওয়াফরা এলাকায় একটি কৃষি খামারে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।

মৃত ব্যক্তির নাম মো. জামাল মাতব্বর। তিনি ফরিদপুর জেলার সালথা উপজেলার রসুলপুর গ্রামের মৃত হামিদ মাতব্বরের ছেলে। তার বন্ধু মন্নু ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) গভীর রাতে ওয়াফরার ওই কৃষি খামারের একটি আবাসিক কক্ষে হঠাৎ আগুন লাগে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাতে ঘুমন্ত থাকায় আগুন লাগার বিষয়টি টের পাননি জামাল মাতব্বর। ফলে তিনি ঘরের ভেতরেই আটকা পড়েন।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের মরদেহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১০

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১১

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১২

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৯

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

২০
X