মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

কুয়ালালামপুরে বিডিএফসি মালয়েশিয়ার ইফতার মাহফিল

কুয়ালালামপুরে বাংলাদেশি ফুটবল ক্লাব বিডিএফসি মালয়েশিয়ার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
কুয়ালালামপুরে বাংলাদেশি ফুটবল ক্লাব বিডিএফসি মালয়েশিয়ার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

কুয়ালালামপুরে বাংলাদেশি ফুটবল ক্লাব বিডিএফসি মালয়েশিয়ার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও পৃষ্ঠপোষকদের সম্মানে কুয়ালালামপুরের সউকিটে অসটো হোটেলের হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বিডিএফসি মালয়েশিয়ার সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিএফসি মালয়েশিয়ার সভাপতি হাজী আব্দুল মবিন ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তরিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মো. তরিকুল ইসলাম বলেন, আমি বসে বসে ভাবছিলাম রোজার সাথে খেলাধুলার সম্পর্ক কী? পরে ভাবলাম, রোজা যেমন মানুষের শরীরের জন্য মঙ্গলজনক, খেলাধুলাও শরীর-স্বাস্থ্য ও মন ভালো রাখে। তিনি মালয়েশিয়ায় বাংলাদেশি ফুটবল ক্লাব গঠন করায় সংগঠক ও খেলোয়াড়দের প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউনিভার্সিটি মালায়ার প্রফেসর দাতো আলিস আব্দুল্লজাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি মো. জসিম উদ্দিন।

ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার সাধারণ সম্পাদক সাদেক উল্লাহ, ব্যবসায়ী রাসেল রানা, বাংলাদেশি প্রবাসী উন্নয়ন সংস্থা মালয়েশিয়ার চেয়ারম্যান সোহেল রানা, বিডিএফসির সিনিয়র সহ সভাপতি মো. রাফিজ রহমান রাসেল, আজগর আলী মিলন, মো. সোহাগ আহমেদ, মো. মিজানুর রহমান, বিডিএফসির প্রতিষ্ঠাতা মো. ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক শাহজাহান আলম, সাংগঠনিক সম্পাদক অপু রায়হান, টিম ম্যানেজার জাহিদ খান ও বাপ্পী কুমার দাস।

আলোচনা সভা শেষে ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামিক বক্তা মাওলানা আবদুল মোস্তফা রহিম আজহারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সুরঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১০

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১১

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১২

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৩

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৪

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৭

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৯

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

২০
X