কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৬:১৬ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ার ইমিগ্রেশনের মহাপরিচালকের সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

মালয়েশিয়ার ইমিগ্রেশনের মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ। সৌজন্য ছবি
মালয়েশিয়ার ইমিগ্রেশনের মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ। সৌজন্য ছবি

মালয়েশিয়ার ইমিগ্রেশনের মহাপরিচালক রুসলিন জুসহের সঙ্গে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার মো. গোলাম সারোয়ার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৪ অক্টোবর) পুত্রজায়া পরিচালকের কার্যালয়ে সাক্ষাৎকালে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কর্মীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া হাইকমিশনার মহাপরিচালক, ইমিগ্রেশনকে মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় তার এবং তার দপ্তরের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার সময়কালে গত ডিসেম্বর ২০২১ সাল থেকে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়া পুনরায় চালু হওয়ার কথা জানিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের বর্তমান অবস্থা জানান।

বাংলাদেশি কর্মীদের বিশ্বস্ততা, কর্মনিষ্ঠা, উত্তম চারিত্রিক বৈশিষ্ট, কঠোর পরিশ্রমী হওয়ার কারণে মালয়েশিয়ার কর্ম বাজারে বাংলাদেশি কর্মীদের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করেন। মহাপরিচালক, ইমিগ্রেশন এ বিষয়ে একমত প্রকাশ করে জানান, এর আগে মালয়েশিয়ায় বিদেশি কর্মীর সংখ্যা বিবেচনায় বাংলাদেশ দ্বিতীয় স্থানে থাকলেও, রিক্যালিব্রেশন প্রক্রিয়ার আওতায় এ বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশ প্রথম স্থানে চলে আসবে। হাইকমিশনার মালয়েশিয়ায় নিয়োগপ্রাপ্ত বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার ভিসা ইস্যুর ক্ষেত্রে চলমান ধীরগতির কথা উল্লেখ করে মালয়েশিয়ায় নতুন বাংলাদেশি কর্মীদের নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষ্যে দ্রুততার সাথে ই-ভিসা ইস্যু করার জন্য অনুরোধ জানান।

এ বিষয়ে মহাপরিচালক, ইমিগ্রেশন শিগগিরই টাস্কফোর্স গঠনের মাধ্যমে আগামী এক মাসের মধ্যে মালয়েশিয়ার ভিসা ইস্যু করার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা দূর করে কর্মী নিয়োগের ক্ষেত্রে চলমান প্রক্রিয়াকে দ্রুততার সঙ্গে সম্পন্ন করার বিষয়ে হাই কমিশনারকে আশ্বাস দেন। হাইকমিশনার ২০১৬ সালে রি-হায়ারিং প্রোগ্রামের আওতায় বৈধ হওয়া বাংলাদেশি কর্মীদের ২০২৩ সালে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ৬ ও ৭ নম্বর ভিসাপ্রাপ্তিতে চরম অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছে।

এসব কর্মীদের বর্তমানে চলমান রিক্যালিব্রেশন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে, কর্মীদের জীবনে বিরাজমান অনিশ্চয়তার অবসানে ইমিগ্রেশন মহাপরিচালকের আন্তরিক সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। এ বিষয়ে অভিবাসন দপ্তর মালয়েশিয়া সরকারের বিদ্যমান ভিসানীতি অনুসরণ করছে বলে তিনি জানান।

তিনি জানান, ৬নং ভিসায় মালয়েশিয়ায় আসা বাংলাদেশি কর্মীদের বিশেষ পাসের মাধ্যমে মালয়েশিয়ায় বসবাস করার সুযোগ রাখা হয়েছে। হাইকমিশনার এ সময়ে এসব কর্মীদের মূল্যবান কর্ম অভিজ্ঞতা এবং দক্ষতা আমলে নিয়ে এবং মালয়েশিয়ার বিদ্যমান কর্মী চাহিদা বিবেচনায় ২০২৩ এর জানুয়ারি থেকে ভিসার মেয়াদ শেষ হওয়া কর্মীদের রিক্যালিব্রেশন-২ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। মহাপরিচালক এ বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে হাইকমিশনের মাধ্যমে সকল বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় বৈধভাবে বসবাসের জন্য অনুরোধ জানান।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের শেষ কর্ম দিবসে আয়োজিত সভার জন্য মহাপরিচালক (অভিবাসন) তাকে আন্তরিক ধন্যবাদ জানান। বিদায়ী হাইকমিশনার মহাপরিচালককে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ক উন্নয়নে নতুন হাইকমিশনার এবং হাইকমিশনের সবার সঙ্গে একযোগে, নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানান।

হাই কমিশনার মো. গোলাম সারোয়ার মালেয়েশিয়ায় তিন বছরের কার্যকাল অত্যন্ত সফলতার সঙ্গে সমাপ্ত করে তৃতীয় বাংলাদেশি হিসাবে দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর মহাসচিব হিসাবে যোগদানের জন্য বুধবার রাতে মালয়েশিয়া ছেড়েছেন।

সাক্ষাতের সময় বিদায়ী হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি হাই কমিশনার মো. খোরশেদ আলম খাস্তগীর, শ্রম মিনিস্টার মো. নাজমুছ সাদাত সেলিম, শ্রম কাউন্সিলর শরিফুল ইসলাম, কাউন্সিলর রাজনৈতিক প্রধান ফারহানা আহমেদ চৌধুরী এবং কাউন্সিলর, কন্স্যুলার জি এম রাসেল রানা।

এ ছাড়াও, মালয়েশিয়ার অভিবাসন বিভাগের পরিচালক (নীতি এবং পরিকল্পনা), পরিচালক (ফরেন ওয়ার্কার্স), পরিচালক (এনফোর্সমেন্ট) উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হলান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১০

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১১

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১২

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৩

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৪

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৫

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৬

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৭

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৮

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৯

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

২০
X