মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ১০:৫১ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়া থেকে বিমানের টিকিট কাটার পরও দেশে ফেরা হলো না প্রবাসীর

মো. বিল্লাল মিয়া। ছবি : কালবেলা
মো. বিল্লাল মিয়া। ছবি : কালবেলা

মালয়েশিয়া থেকে বিমানের টিকিট কেটেও মায়ের কোলে ফেরা হলো না প্রবাসী মুন্সীগঞ্জের মো. বিল্লাল মিয়ার (৩৫)। ছুটিতে বাড়ি ফেরার জন্য বিমানের টিকিট কাটার পর পরিবারের জন্য শপিং করতে গেলে মার্কেটের ভিতরে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে কয়েকবার খিচুনি দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার সময় রাজধানী কুয়ালালামপুর জালান সিলাং কোতারায়া বাংলাদেশি মার্কেট থেকে মো. বিল্লাল মিয়ার লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্বজনের বরাতে জানা যায়, বেশ কিছুদিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি।

এ ঘটনার প্রত্যেক্ষদর্শী জালান সিলাং কোতারায়া বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ী মো. আরিফুল ইসলাম ও মো. নাসিরুদ্দিন বলেন, বিল্লাল মিয়া পরিবারের জন্য শপিং করার জন্য কোতারায়া বাংলাদেশি মার্কেটে আসেন। এ সময় হঠাৎ করে বিল্লাল মিয়া অসুস্থ অনুভব করে মাটিতে বসে পড়তে দেখেন। এরপর পর কয়েকবার খিচুনি দিয়ে মাটিতে শুয়ে পড়ে নিস্তেজ হয়ে পড়েন। তারপর উপস্থিত লোকজন ৯৯৯-এ কল দিলে অ্যাম্বুলেন্স এসে বিল্লাল মিয়াকে চেক করে প্রাথমিকভাবে মৃত ঘোষণা করেন। তারপর লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় বালাই থানাতে নিয়ে যায়।

ঘটনাস্থল থেকে জানা যায়, তার সাথে দেশে ফেরার বিমান টিকেট, স্বর্ণালঙ্কার ও শপিংয়ের বিভিন্ন মালামাল পাওয়া যায়। উপস্থিত বাংলাদেশি প্রবাসীরা বিল্লালের সাখে থাকা মোবাইল ফোন দিয়ে যোগাযোগ করা হলে তার মামা ফোন ধরেন। খবর পেয়ে তার মামা এসে তার যাবতীয় মালামাল ও শপিং সামগ্রী নিয়ে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১০

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১১

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১২

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৩

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৪

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৫

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৬

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৭

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৮

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৯

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

২০
X