সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৬:১২ এএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৯ এএম
অনলাইন সংস্করণ

দেশে এসেছে সৌদি প্রবাসীদের ক্ষতিপূরণের ৩৩ কোটি টাকা

রিয়াদ বাংলাদেশ দূতাবাস। ছবি : কালবেলা
রিয়াদ বাংলাদেশ দূতাবাস। ছবি : কালবেলা

প্রবাসীদের ক্ষতিপূরণ হিসেবে ৩ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩২ কোটি ৮৮ লাখ ২২ হাজার ৮০০ টাকা) দেশে পাঠিয়েছে সৌদি রিয়াদের বাংলাদেশ দূতাবাস। আন্তর্জাতিক অভিবাসী দিবসে ঢাকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে এই অর্থ পাঠানো হয়।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে নভেম্বর মাসের বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করা ৬৫ জন বাংলাদেশি কর্মীর বকেয়া পাওনা, মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও ব্লাডমানি হিসেবে আদায় করা ২ দশমিক ৯ মিলিয়িন মার্কিন ডলার ঢাকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ‘Death Compensation Fund’ এ পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নির্দেশে দূতাবাসের শ্রম কল্যাণ উইং সৌদি আরবে মৃত বাংলাদেশিদের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায়ে জোরদার কার্যক্রম শুরু করেছে।

বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় এবং তা বাংলাদেশে পাঠানোয় নিহতদের পরিবারের পক্ষ থেকে রাষ্ট্রদূতের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X