ইতালি প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৬, ১২:১৩ পিএম
আপডেট : ০৪ মে ২০২৬, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে নিয়ে লুকোচুরি, দ্বিতীয় স্ত্রীর ভয়ঙ্কর প্রতিশোধ

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ইতালির নাপোলিতে এক বাংলাদেশির বিশেষ অঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে। শুক্রবার (১ মে) এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মিজানুর রহমানের বাড়ি খুলনায়। ইতালিতে সচ্ছল জীবনের আশায় এসে তিনি নাপোলির আংরি এলাকায় স্থায়ী হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশে মিজানুরের আগে থেকেই স্ত্রী ও সংসার রয়েছে। কিন্তু ইতালিতে আসার পর তিনি এক বাংলাদেশি নারীর প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করে ঘর শুরু করেন। তবে ইতালিতে থাকা সেই দ্বিতীয় স্ত্রী জানতেনই না যে মিজানুরের পেছনের জীবনে আরেকটি বিশাল সত্য গোপন রয়েছে।

বিপত্তি বাধে যখন মিজানুর রহমানের প্রথম স্ত্রী বাংলাদেশ থেকে ইতালিতে আসার প্রক্রিয়া শুরু করেন। কোনো এক মাধ্যমে ইতালিতে থাকা দ্বিতীয় স্ত্রী জানতে পারেন, তার স্বামী কেবল তার একার নয় বরং বাংলাদেশে তার অন্য এক সংসার রয়েছে এবং সেই প্রথম স্ত্রী খুব শিগগিরই ইতালিতে পা রাখছেন।

শুক্রবার রাতে যখন মিজানুর রহমান গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তখনই ঘটে সেই ঘটনা। দ্বিতীয় স্ত্রী একটি ধারাল অস্ত্র দিয়ে ঘুমন্ত মিজানের গোপনাঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। মিজানের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।

মিজানুর রহমান বর্তমানে নাপোলির একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অন্যদিকে, এই নৃশংস ঘটনার পর স্থানীয় ইতালিয়ান পুলিশ অভিযুক্ত স্ত্রীকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করেছে। তিনি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে গুরুতর শারীরিক আঘাত ও অঙ্গহানির দায়ে মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিউ নয়, ভালো গানের খোঁজে ফাহমিদার ‘খেয়ালী সুর’

চট্টগ্রামে পানিবন্দি লক্ষাধিক মানুষ

চট্টগ্রামে ৮ মাসের শিশুকে পানিতে ভাসিয়ে উদ্ধার

একটি সন্তান জন্ম নিলে একটি গাছ লাগান: প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারিং নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা

শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে প্রশিক্ষণ দেবে ইউজিসি

বাহরাইনে দেশজুড়ে সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি: প্রধানমন্ত্রী

তুরস্কে ফিলিস্তিন বিষয়ক সম্মেলনে অতিথি বাংলাদেশের ৪ শীর্ষ আলেম

‘দলীয় কোনো ব্যক্তি আমার জানাজায় আসবেন না’

১০

এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় মঙ্গলবার

১১

সরকারে ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী

১২

মাথায় হাত বুলিয়ে দেওয়ায় বাবাকে খুন, ছেলে গ্রেপ্তার 

১৩

২৫ দিনেই রায়: শিশু নিছামনি ধর্ষণ-হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৪

আর্জেন্টিনা-মিশর ম্যাচের বিচার চেয়ে থানায় যুবক

১৫

সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

১৬

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে: আইনমন্ত্রী

১৭

দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি

১৮

বিপৎসীমার উপরে মনু ও ধলাই নদীর পানি, বাঁধ ভেঙে প্লাবিত কয়েকটি গ্রাম

১৯

নওগাঁয় বজ্রপাতে ২ জনের মৃত্যু 

২০
X