সিলেট ব্যুরো
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় টিলা ধস। ছবি : কালবেলা
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় টিলা ধস। ছবি : কালবেলা

টানা ভারী বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় টিলা ধসের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘরের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (৮ জুলাই) দুপুরে গোলাপগঞ্জ উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নের পূর্বভাগ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকার বুধবার ভোর থেকে টানা বৃষ্টিপাতের একপর্যায়ে পূর্বভাগ গ্রামের ময়না মিয়ার বাড়ির পাশের টিলার একটি অংশ ধসে পড়ে। এতে বাড়িটির নিচের মাটি সরে যায় এবং গার্ডওয়াল ভেঙে পড়ে। পাশাপাশি বাথরুমসহ বাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে মূল বসতঘর অক্ষত থাকায় পরিবারের সদস্যরা সেখানেই অবস্থান করছেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

৭নং লক্ষণাবন্দ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. খলকুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত বাড়িটি রাস্তার পাশে এবং টিলার তলদেশ ঘেঁষে অবস্থিত। প্রায় ১৫ ফুট উঁচু স্থানে নির্মিত পুরোনো বাড়িটির গার্ডওয়াল ধসে নিচে নেমে যাওয়ায় পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি পাহাড় ও টিলার পাশে বসবাসকারী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, লক্ষণাবন্দ ইউনিয়নের পূর্বভাগ এলাকায় টিলা ধসের ঘটনা ঘটেছে। বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। টিলাধসে কেউ হতাহত হয়নি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের আশা, ফিরবে পারিবারিক সিনেমা

ট্রেনার্স কনফারেন্সের মিডিয়া পার্টনার বৈশাখী টিভি

রিজার্ভে বাড়ছে চাপ  / জ্বালানি আমদানিতে প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয়: জ্বালানিমন্ত্রী

প্রিয় দল হারলে মন ভালো করার ৬ উপায়

নাটকে ফেরার আভাস দিলেন মিম

সাইফুজ্জামানের বাসায় দ্বিতীয় দিনের মতো অভিযানে দুদক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

১০

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

১১

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

১২

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

১৩

‘আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

১৪

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী 

১৫

আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা

১৬

কণার কণ্ঠে মিষ্টি প্রেমের গান ‘মন দাও’

১৭

তাইওয়ানের আশপাশে চীনা জাহাজের তৎপরতা বেড়েছে

১৮

শিরোপা না জিতেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

১৯

হেফাজতের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই: ভূমি প্রতিমন্ত্রী

২০
X