বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ভিউ নয়, ভালো গানের খোঁজে ফাহমিদার ‘খেয়ালী সুর’

ফাহমিদা নবী। ছবি - সংগৃহীত
ফাহমিদা নবী। ছবি - সংগৃহীত

নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। তার নতুন গানের শিরোনাম ‘খেয়ালী সুর’। সম্প্রতি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ফাহমিদা নবী-তে প্রকাশিত হয়েছে গানটি। গানটির কথা লিখেছেন আমিরুল ইসলাম অরুণ এবং সুর করেছেন ফোয়াদ নাসের বাবু।

নতুন গান প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, বর্তমানে সংগীতাঙ্গনে ভিউ ও ভাইরাল হওয়ার প্রবণতা যেন সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে। তার ভাষায়, 'সবার মনোযোগ এখন ভিউ-বাণিজ্যে। কী করে ভাইরাল হওয়া যায়, সবার মাঝে এখন সেই চেষ্টা স্পষ্ট। আমি মনে করি, বিষয়টা সাময়িক। তবে এই প্রবণতার কারণে আমাদের সংস্কৃতির ক্ষতি হয়ে যাচ্ছে। আমি ভাইরাল হওয়ার চেয়ে বরাবরই সুস্থ সংগীতচর্চার চেষ্টা করি। এই গানটাও সেই ধারাবাহিকতায় গাওয়া। ভাইরালের দুনিয়ায় এই গান কতটা সাড়া ফেলবে জানি না, তবে গানের সমঝদার শ্রোতাদের কাছে ভালো লাগলেই আমার চেষ্টা সার্থক হবে।'

তিনি আরও বলেন, 'আমি বিশ্বাস করি, যারা গান ভালোবাসেন, যারা গানের প্রকৃত শ্রোতা, তারা ঠিকই খুঁজে খুঁজে ভালো গান শোনেন। তাঁরই আমার গানের প্রকৃত শ্রোতা। খেয়ালী সুর তাদের ভালো লাগবে।'

গত কয়েক বছর ধরে কণ্ঠ দেওয়ার পাশাপাশি নিয়মিত সুরও করে আসছেন ফাহমিদা নবী। তার সুর করা বেশ কয়েকটি গান ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। তবে খেয়ালী সুর তার নিজের সুর করা নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, 'নিজের সুরে গান গাইতে পারলে একধরনের আত্মতৃপ্তি কাজ করে। তবে ভালো কথা ও সুর পেলে অন্যের সৃষ্টি গাইতেও তার সমান আগ্রহ।'

ফাহমিদা নবী বলেন, 'আমার গাওয়া অনেক গানের সুর আমার নিজের করা। এতে একধরনের আত্মতৃপ্তি পাই। তবে আমাদের অনেক মেধাবী সুরকার আছেন, যাদের সুরে গান করতে পারা যেকোনো শিল্পীর জন্য সৌভাগ্যের। ফোয়াদ নাসের বাবু তেমনই একজন সুরকার। আমিরুল ইসলাম অরুণের কথাগুলো খুবই সুন্দর। সেই কথাগুলো সুরে বেঁধে দারুণ একটি গান তৈরি করেছেন ফোয়াদ নাসের বাবু। গানটি আমার ভীষণ মনে ধরেছে।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা রোনালদিনহোকেও জেলে দিয়েছি—এমবাপ্পেকে প্যারাগুয়ের সিনেটরের হুঁশিয়ারি

মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও যে ৭ খাবার আপনি নিরাপদে খেতে পারবেন

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারামুক্ত

পে-স্কেলের গেজেট নিয়ে বড় পরিকল্পনা, কোন গ্রেডের বেতন-ভাতা কত

বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস বন্ধের সিদ্ধান্ত বাতিল

থানা হাজত থেকে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আ.লীগের সাবেক এমপিকে শ্যেন এরেস্ট দেখাল পুলিশ

চোখ ও মুখে দেখা যায় আয়রনের ঘাটতির ৫ লক্ষণ

ইরানের একমাত্র পারমাণবিক কেন্দ্রের পাশে একাধিক বিস্ফোরণ  

লাখ টাকার ঘুষের মামলায় সাবেক বেবিচক কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড 

১০

বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত শিক্ষক সাজু

১১

বরিশালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

১২

এবার সুখবর পেলেন মিশরের কোচ

১৩

যে শহরে খামেনির দাফন, সেই মাশহাদে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

স্বাভাবিক জীবনে ফিরতে অস্ত্রসহ ৩ ডাকাতের আত্মসমর্পণ 

১৫

ইমাম রেজার পাশে শায়িত হচ্ছেন খামেনি

১৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭

বিশ্বকাপ ফাইনালে তারকাদের মহামিলন, ইতিহাসে প্রথমবার হাফটাইম শো

১৮

পাকিস্তানের ‘ব্যর্থ’ সেফ সিটি প্রকল্পকে ‘অনুকরণীয়’ ভাবছে বাংলাদেশ!

১৯

বিশ্ব পরিবেশ দিবস: গাজীপুরে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত 

২০
X