কামাল পারভেজ অভি, সৌদি আরব
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:২৩ এএম
অনলাইন সংস্করণ

সৌদিতে আল আহসা শহরে দূতাবাসের কনস্যুলার সেবা শুরু

সৌদি আরবের আল আহসা শহরে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা শুরু। ছবি : কালবেলা
সৌদি আরবের আল আহসা শহরে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা শুরু। ছবি : কালবেলা

সৌদি আরবের আল আহসা শহরে বসবাসরত বাংলাদেশিদের সেবা প্রদান করছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে কনস্যুলার সেবা প্রদান শুরু হয়েছে।

এ সময় অভিবাসীদের ইকামার মেয়াদ বৃদ্ধির জন্য পাসপোর্ট নবায়ন, পাসপোর্ট রি-ইস্যু ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়।

এ ছাড়া দূতাবাসের শ্রম উইংয়ের পক্ষ থেকে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় হুরুব প্রাপ্ত, ইকামা বিহীন, ইকামার মেয়াদোত্তীর্ণ ও এক্সিট ভিসায় মেয়াদোত্তীর্ণ অভিবাসীদের আইনগত সহায়তা প্রদান করা হয়।

অভিবাসীদের প্রবাসী কল্যাণ কার্ডের জন্য নিবন্ধন করা ও প্রবাসী কল্যাণ কার্ড বিতরণ করা হয়।

সেবা গ্রহণ করতে আসা স্থানীয় প্রবাসীদের সৌদি আরবের আইন কানুন মেনে চলার পরামর্শ দেয়া হয়। এ ছাড়াও বিভিন্ন বিষয়ে সমস্যাগ্রস্ত অভিবাসীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। একইসঙ্গে প্রবাসীদের জন্য সরকারের বিভিন্ন সুবিধার কথা ও অভিবাসীদের কাছে প্রচার করা হয়। দূতাবাসের সোনালী ব্যাংকের পক্ষ থেকে অ্যাকাউন্ট খোলা, বন্ড করাসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।

কনস্যুলার সেবা শনিবার (৯ ডিসেম্বর) বিকাল ৪টা পর্যন্ত প্রদান করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১০

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১১

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১২

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৩

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৪

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৫

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৬

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৭

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৮

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৯

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

২০
X