কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ ৫৬ অভিবাসীকর্মী আটক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার জোহর রাজ্যে একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে ১২ বাংলাদেশিসহ ৫৬ জন অভিবাসীকর্মীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) অপস মাহির নামে চালানো অভিযানে এসব প্রবাসী শ্রমিকদের আটক করা হয়।

শুক্রবার (১৫ ডিসেম্বর) জোহর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক বাহারউদ্দিন তাহির এক বিবৃতিতে বলেন, বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে ৩১৮ জন দেশি-বিদেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ৫৬ জন অভিবাসীকর্মীকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ১৩ জন চীনা নাগরিক, ১২ জন পাকিস্তানি, ১২ জন বাংলাদেশি, ৮ জন ইন্দোনেশিয়ার নাগরিক, ৭ জন মিয়ানমারের নাগরিক, ৩ জন ভারতীয় এবং ১ জন নেপালি। যাদের বয়স ২১ থেকে ৪৮ বছর।

আটকরা অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এবং ধারা ১৫(১) এর অধীনে প্রবিধান লঙ্ঘন করেছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে আটকদের সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান বাহারউদ্দিন তাহির।

বৈধ পারমিট বা পাসপোর্ট ছাড়াই বিদেশি নাগরিকদের উপস্থিতির বিষয়ে স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১০

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১১

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১২

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৩

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৪

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৫

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৬

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৭

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৮

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৯

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

২০
X